ওসমানীনগরে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, আদালতের নির্দেশে বাড়ি সিলগালা

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চণ্ডিতিয়র কাজীবাড়ি গ্রামে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে বাড়িটি সিলগালা করা হয়েছে। মৃত মদরিস আলীর দুই ছেলে মো. মকবুল আলী ও মো. মোফাজ্জল আলীর মধ্যে এই বিরোধ চলছে। লন্ডনপ্রবাসী মকবুল আলী গত ২১ জুলাই ২০২৬ তারিখে তার ভাই মোফাজ্জল আলীর বিরুদ্ধে সিলেটের দেওয়ানি আদালতে স্বত্ব (বাটোয়ারা) মামলা দায়ের করেন, যার নম্বর ৯৪/২০২৬।

মামলার বাদীপক্ষের আবেদনে বলা হয়, বিরোধের কারণে জমির শান্তিপূর্ণ ভোগদখল ব্যাহত হওয়া, উচ্ছেদ এবং বাড়ির প্রকৃতি পরিবর্তনের আশঙ্কা রয়েছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত বিরোধপূর্ণ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এর আগে ৩ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

গত সোমবার দুপুরে আদালতের জারিকারক মো. শফিক মিয়া সরেজমিনে উপস্থিত হয়ে বাড়িটি সিলগালা করেন এবং লাল পতাকা টাঙিয়ে আদালতের আদেশ কার্যকর করেন। আদালতের আদেশ গ্রহণের সময় বিবাদী মোফাজ্জল আলীর কেয়ারটেকার তা নিতে অস্বীকার করলে পরে লন্ডনপ্রবাসী মোফাজ্জল আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করানো হয়। এ সময় তিনি জারিকারকের সঙ্গে অশালীন ভাষায় কথা বললেও পরবর্তীতে নোটিশ গ্রহণে সম্মত হন।

মামলার বাদী মো. মকবুল আলী অভিযোগ করেছেন যে, তার ভাই মোফাজ্জল আলী জোরপূর্বক তাদের পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন এবং ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় বাড়িতে নতুন নির্মাণকাজ চালিয়েছেন।

শিরোনাম :
যৌন অপরাধের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার ডেপুটি পুলিশ প্রধান ডারবান টেস্ট: জয়ের পথে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট দূরে ইলহান ওমরের ওয়াশিংটনের বাড়িতে হোমল্যান্ড সিকিউরিটির তল্লাশি ওসমানীনগরে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, আদালতের নির্দেশে বাড়ি সিলগালা সৌদি আরবের ওপর হুতি হামলার নিন্দা জানালেন এরদোয়ান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: শামি দলে ফেরানোর পক্ষে ওয়াসিম জাফর হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের পর লম্বা বিরতিতে জস বাটলার নাপোলির সাফল্যে লক্ষ লক্ষ শিশুর মন জয় করেছেন দে লরেন্টিস ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির ২৬ সদস্যের হকি দল ঘোষণা, প্রস্তুতি শুরু বুধবার যৌন অপরাধের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার ডেপুটি পুলিশ প্রধান ডারবান টেস্ট: জয়ের পথে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট দূরে ইলহান ওমরের ওয়াশিংটনের বাড়িতে হোমল্যান্ড সিকিউরিটির তল্লাশি ওসমানীনগরে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, আদালতের নির্দেশে বাড়ি সিলগালা সৌদি আরবের ওপর হুতি হামলার নিন্দা জানালেন এরদোয়ান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: শামি দলে ফেরানোর পক্ষে ওয়াসিম জাফর হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের পর লম্বা বিরতিতে জস বাটলার নাপোলির সাফল্যে লক্ষ লক্ষ শিশুর মন জয় করেছেন দে লরেন্টিস ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির ২৬ সদস্যের হকি দল ঘোষণা, প্রস্তুতি শুরু বুধবার