যুক্তরাজ্যে অ্যাসিস্টেড ডাইং বিল প্রত্যাখ্যান করলেন আইনপ্রণেতারা

যুক্তরাজ্যের আইনপ্রণেতারা শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলসের টার্মিনালি অসুস্থ প্রাপ্তবয়স্কদের স্বেচ্ছামৃত্যুর সুযোগ দেওয়ার প্রস্তাব সম্বলিত একটি বিল প্রত্যাখ্যান করেছেন। হাউস অফ কমন্সে চার ঘণ্টার তীব্র বিতর্কের পর টার্মিনালি ইল অ্যাডাল্টস (এন্ড অফ লাইফ) বিলটি ২৮৬ বনাম ২৭০ ভোটে বাতিল হয়ে যায়। এই ফলাফলটি কিছুটা অপ্রত্যাশিত ছিল, কারণ গত বছর প্রায় একই ধরনের একটি বিল ২৩ ভোটের ব্যবধানে পাস হয়েছিল।

এই ভোটের মাধ্যমে পার্লামেন্টে দুই বছর ধরে চলা অ্যাসিস্টেড ডাইং বা স্বেচ্ছামৃত্যু সংক্রান্ত বিতর্কের অবসান ঘটল। এর আগে হাউস অফ কমন্স দুইবার এই বিষয়টিকে সমর্থন করেছিল, কিন্তু হাউস অফ লর্ডসের অনির্বাচিত আইনপ্রণেতাদের বাধার মুখে তা আইনে পরিণত হতে পারেনি। শুক্রবারের প্রস্তাবনায় বলা হয়েছিল, ইংল্যান্ড ও ওয়েলসে যাদের আয়ু ছয় মাসের কম, তারা দুইজন ডাক্তার ও একটি বিশেষজ্ঞ প্যানেলের অনুমোদনের ভিত্তিতে স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে পারবেন।

বিতর্কের সময় অনেক আইনপ্রণেতা এই প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। সরকার এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়ায় আইনপ্রণেতারা দলীয় লাইনের বাইরে গিয়ে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিয়েছেন। বিলের বিপক্ষে ভোট দেওয়া আইনপ্রণেতা জ্যানেট ড্যাবি জানান, আগে এই বিলের পক্ষে থাকলেও পরবর্তী সময়ে “মৃত্যু ও দুঃস্বপ্ন” নিয়ে উদ্বেগের কারণে তিনি তার অবস্থান পরিবর্তন করেন।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম বিতর্কের ওপর প্রভাব ফেলার আশঙ্কায় ভোট দেওয়া থেকে বিরত থাকেন। বিলের বিরোধীরা এটিকে অনিরাপদ ও অকার্যকর বলে আখ্যায়িত করেন এবং দুর্বল ব্যক্তিদের ওপর চাপ প্রয়োগের ঝুঁকি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ক্যান্সার সার্জন ড. জুবির আহমেদ ডাক্তারের পূর্বাভাসের অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কারো ছয় মাস বাঁচার সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করা প্রায়ই ভুল প্রমাণিত হয়।

ইংল্যান্ড ও ওয়েলসের ক্যাথলিক চার্চের প্রধান আর্চবিশপ রিচার্ড মথ এবং ক্যান্টারবারির আর্চবিশপ সারা মুলাল্লি উভয়ই এই বিলের তীব্র আপত্তি জানিয়েছিলেন। রয়্যাল কলেজ অফ সাইক্রিয়াটিসসহ বিভিন্ন মেডিকেল কলেজ মানসিক অসুস্থ ব্যক্তিদের সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিল।

এই বিলের প্রবক্তারা আশা করেছিলেন যে, ১৯৬৭ সালে গর্ভপাত আংশিক বৈধ হওয়ার পর এটি হবে যুক্তরাজ্যের সামাজিক নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন। এর উদ্দেশ্য ছিল জীবন সায়াহ্নে থাকা ব্যক্তিদের সুইজারল্যান্ডের মতো দেশে গিয়ে স্বেচ্ছামৃত্যু বরণের বাধ্যবাধকতা দূর করা। বিলটি পুনরায় উত্থাপনকারী লরেন এডওয়ার্ডস এই প্রত্যাখ্যানকে “হৃদয়বিদারক” বলে বর্ণনা করলেও ভবিষ্যতে পার্লামেন্টে এটি অনুমোদিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, বর্তমান আইন অত্যন্ত নিষ্ঠুর ও অবিচারমূলক। বর্তমানে অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও স্পেনের মতো দেশে বিভিন্ন শর্তসাপেক্ষে অ্যাসিস্টেড ডাইং বা স্বেচ্ছামৃত্যু বৈধ।

শিরোনাম :
বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান নিরাপত্তা হুমকি উপেক্ষা করা হয়েছে, অভিযোগ নাইজেল ফারাজের উপনেতার এক দিনে ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি স্মরণের লড়াকু সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে লিড বাড়াল রেস্ট অফ ইন্ডিয়া জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান নিরাপত্তা হুমকি উপেক্ষা করা হয়েছে, অভিযোগ নাইজেল ফারাজের উপনেতার এক দিনে ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি স্মরণের লড়াকু সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে লিড বাড়াল রেস্ট অফ ইন্ডিয়া জানুয়ারির দলবদলে এএস রোমার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদের এন্ড্রিক মুদ্রাস্ফীতির চাপে সাধারণের নাগালের বাইরে ‘ফায়ার’ মুভমেন্ট দরজায় ছুরি রাখা থেকে নতুন প্রেম: খোলামেলা সাক্ষাৎকারে রাসেল টি ডেভিস