ইউক্রেন ও রাশিয়ার জরুরি সতর্কবার্তার অ্যাপে সাইবার হামলা

ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশের কর্তৃপক্ষই নিশ্চিত করেছে যে, রবিবার রাতে তাদের জরুরি সতর্কবার্তার মোবাইল অ্যাপ্লিকেশনগুলো সাইবার হামলার শিকার হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে বসবাসকারী বাসিন্দারা এ সময় পারমাণবিক বিকিরণের উচ্চ ঝুঁকির ভুয়া সতর্কবার্তা পেয়েছেন।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সতর্কবার্তার টেলিগ্রাম চ্যানেলটি রবিবার রাতে জানায় যে, কিছু 'অননুমোদিত ব্যক্তি' তাদের মেসেজিং অ্যাপের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। এর ফলে অ্যাপটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়েছে, কোনো সন্দেহজনক বিজ্ঞপ্তিতে থাকা লিঙ্কে ক্লিক না করার জন্য। ইউক্রেনীয়রা সাধারণত রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে বাঁচতে এই অ্যাপের ওপর নির্ভর করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের মধ্যে অ্যাপটি পুনরায় সচল করা সম্ভব হয়েছে।

অ্যাপটিতে আসা ভুয়া বার্তাগুলো ইংরেজি, ইউক্রেনীয় ও রুশ ভাষার মিশ্রণে লেখা ছিল, যেখানে বানান ও ব্যাকরণে প্রচুর ভুল ছিল। বার্তাগুলোতে পারমাণবিক বিকিরণ, রাসায়নিক হুমকি এবং কিয়েভে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মিথ্যা দাবি করা হয়েছিল। এসব ভুয়া বার্তার একটিতে 'হিটকোর' (Hitcore) নামক একটি হ্যাকিং গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল 'ম্যাশ' দাবি করেছে, তারা হিটকোরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে এবং হ্যাকাররা এই হামলার দায় স্বীকার করেছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের 'সেন্টার ফর কাউন্টারিং ডিজইনফরমেশন' এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়ায় জরুরি চ্যানেলগুলো পর্যবেক্ষণ করতে এবং কোনো জরুরি প্রয়োজনে প্রথাগত সতর্কবার্তার ওপর নির্ভর করতে পরামর্শ দিয়েছে।

এদিকে, রুশ কর্মকর্তারাও সোমবার জানিয়েছেন যে, হ্যাকাররা রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপে অনধিকার প্রবেশ করে ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় নির্দিষ্ট করে কিছু জানায়নি। রুশ জরুরি মন্ত্রণালয় জনগণকে আশ্বস্ত করে বলেছে যে, তাদের মূল সতর্কবার্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে। তাদের ভাষ্যমতে, এই মোবাইল অ্যাপটি মূলত এসএমএস, মিডিয়া সম্প্রচার এবং সাইরেন বা লাউডস্পিকারের মাধ্যমে দেওয়া তথ্যের একটি সম্পূরক সেবা মাত্র।

শিরোনাম :
ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ রাইজিং স্টার্স এশিয়া কাপের ভারত ‘এ’ দলে হার্ষিত রানা, অধিনায়ক তিলক বর্মা এসি মিলানে চার-পাঁচজন বিশ্বমানের ফুটবলার রয়েছে: স্তেফানো পিয়োলি মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্প যুগের কি সমাপ্তি ঘটছে? ইউরোপের ছয় দেশে সুপারশপে সাইবার হামলা, নষ্ট হলো টন টন খাবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মোমিনুলের বদলি অমিত হাসান নির্বাচনের প্রাক্কালে আলামোর প্রচার অনুষ্ঠান বাতিল করলেন কেন প্যাক্সটন ইউরোপীয় নিরাপত্তায় তুরস্ককে মূল অংশীদার মনে করে ইতালি নিরাপত্তাজনিত উদ্বেগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোনালদোকে পাচ্ছে না আল নাসর ইউক্রেন ও রাশিয়ার জরুরি সতর্কবার্তার অ্যাপে সাইবার হামলা ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ রাইজিং স্টার্স এশিয়া কাপের ভারত ‘এ’ দলে হার্ষিত রানা, অধিনায়ক তিলক বর্মা এসি মিলানে চার-পাঁচজন বিশ্বমানের ফুটবলার রয়েছে: স্তেফানো পিয়োলি মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্প যুগের কি সমাপ্তি ঘটছে? ইউরোপের ছয় দেশে সুপারশপে সাইবার হামলা, নষ্ট হলো টন টন খাবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মোমিনুলের বদলি অমিত হাসান নির্বাচনের প্রাক্কালে আলামোর প্রচার অনুষ্ঠান বাতিল করলেন কেন প্যাক্সটন ইউরোপীয় নিরাপত্তায় তুরস্ককে মূল অংশীদার মনে করে ইতালি নিরাপত্তাজনিত উদ্বেগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোনালদোকে পাচ্ছে না আল নাসর ইউক্রেন ও রাশিয়ার জরুরি সতর্কবার্তার অ্যাপে সাইবার হামলা