গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় জাতিসংঘ

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ২০টিরও বেশি শাখায় হামলার ঘটনার বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট করেছে যে, সব ধরনের সহিংসতার ঘটনার ক্ষেত্রে জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সংস্থাটি প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে।

সোমবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও বেশি শাখায় হামলা চালিয়েছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে, নাকি এ বিষয়ে সংস্থাটির কোনো মন্তব্য রয়েছে—তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ফারহান হক বলেন, আমরা মনে করি সব ধরনের সহিংসতার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমেই করা উচিত। তিনি আরও জোর দিয়ে বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে প্রতিবাদ কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

শিরোনাম :
আইপিএল ২০২৭ থেকে নাম সরিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড আলেসান্দ্রো বাস্তোনিকে দলে টানতে আগ্রহী চেলসি এফএএ আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে সিনেটে সংশয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস হাসপাতাল ছাড়লেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু লামার জ্যাকসনকে চলতি মৌসুমে না খেলার পরামর্শ শ্যানন শার্পের ওয়ান্ডারার্স টেস্টে বড় লিডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মোইসে কিনের চোট, নতুন স্ট্রাইকার খুঁজছে কোমো এফএএ গ্রাউন্ড স্টপের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবল ম্যাচ দেখতে গেলেন মুলিন বিমান নিরাপত্তা বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাল মার্কিন কংগ্রেস আইপিএল ২০২৭ থেকে নাম সরিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড আলেসান্দ্রো বাস্তোনিকে দলে টানতে আগ্রহী চেলসি এফএএ আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে সিনেটে সংশয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস হাসপাতাল ছাড়লেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু লামার জ্যাকসনকে চলতি মৌসুমে না খেলার পরামর্শ শ্যানন শার্পের ওয়ান্ডারার্স টেস্টে বড় লিডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মোইসে কিনের চোট, নতুন স্ট্রাইকার খুঁজছে কোমো এফএএ গ্রাউন্ড স্টপের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবল ম্যাচ দেখতে গেলেন মুলিন বিমান নিরাপত্তা বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাল মার্কিন কংগ্রেস