উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতি: ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

রাজধানীর উত্তরার ডিএল ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাগর বাড়ৈসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই ডাকাতির মামলায় গ্রেফতার হওয়া সাগর বাড়ৈকে (৪০) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকেই ডাকাতিতে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।

ডিসি মো. ইলিয়াস কবির জানান, উত্তরার এই বড় অঙ্কের ডাকাতির ঘটনাটি ডিবি পুলিশ শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে সাগর বাড়ৈসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছিনতাই হওয়া কিছু টাকা এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ডাকাতিতে ব্যবহৃত বাকি অস্ত্রগুলো উদ্ধারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০: ৪৫আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০০: ৪৬

শিরোনাম :
ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প