ইউরোপে সর্বোচ্চ আয়ের শীর্ষে চিকিৎসকরা, ভবিষ্যৎ এআই ও গ্রিন এনার্জিতে

ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোতে সর্বোচ্চ আয়ের দিক দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন চিকিৎসা খাতের পেশাজীবীরা। একই সঙ্গে প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, প্রযুক্তিবিদ এবং কর আইনজীবীদের বেতনও দেশগুলোতে ঈর্ষণীয়। তবে আগামী পাঁচ থেকে দশ বছরে কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও সবুজ জ্বালানি (গ্রিন এনার্জি) খাতেই সবচেয়ে বেশি বেতনের চাকরি তৈরি হবে।

ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরোনিউজের বরাতে আন্তর্জাতিক চাকরির বাজার ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের চাকরির বাজারের ওপর পরিচালিত গবেষণায় এ সংক্রান্ত সার্বিক চিত্র উঠে আসে।

খাতভিত্তিক আয়ের চিত্র

স্বাস্থ্যসেবা: যুক্তরাজ্য ও ফ্রান্সে সর্বোচ্চ বেতনভোগীদের বড় অংশই চিকিৎসা খাতের সঙ্গে যুক্ত। মেডিকেল কনসালটেন্ট, রেডিওলজিস্ট, অর্থোডন্টিস্ট ও ডেন্টিস্টদের গড় আয় ইউরোপের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ সারিতে।

নির্বাহী ও ব্যবস্থাপনা: ব্যবস্থাপনা পরিচালক (MD), প্রজেক্ট ডিরেক্টর ও আইটি ডিরেক্টররা সব দেশেই উচ্চ বেতন পেয়ে থাকেন।

তথ্যপ্রযুক্তি (IT): জার্মানি ও নেদারল্যান্ডসে সফটওয়্যার প্রকৌশলী, ডাটা ইঞ্জিনিয়ার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বিপুল চাহিদা ও আকর্ষণীয় বেতন রয়েছে।

আইন ও কর পরামর্শক: জার্মানি ও যুক্তরাজ্যে কর আইনজীবী এবং শ্রম আইন বিশেষজ্ঞদের বার্ষিক আয় অন্যান্য সাধারণ খাতের চেয়ে অনেক বেশি।

দেশভিত্তিক আয়ের পার্থক্য

জার্মানি: দেশটিতে সবচেয়ে বেশি আয় করেন কর আইনজীবীরা, যাদের গড় বাৎসরিক বেতন প্রায় ১ লাখ ৪৫ হাজার ইউরো। এর পরেই রয়েছে ব্যবস্থাপনা পরিচালক (১ লাখ ৭ হাজার থেকে ১ লাখ ৩৮ হাজার ইউরো) এবং শ্রম আইন বিশেষজ্ঞরা (১ লাখ ৫ হাজার ইউরো)। অন্যদিকে টেক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বছরে ৯০ হাজার থেকে ৯৫ হাজার ইউরো পর্যন্ত আয় করেন।

যুক্তরাজ্য: দেশটিতে আয়ের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছেন ফ্যাশন মডেলরা, যাদের বাৎসরিক গড় আয় ১ লাখ ৬৬ হাজার ইউরো। এরপরই চিকিৎসকদের অবস্থান। মেডিকেল কনসালটেন্টরা ১ লাখ ৪৬ হাজার ইউরো এবং স্বাস্থ্যসেবা পরিচালকরা বছরে ১ লাখ ৩৭ হাজার ইউরো পর্যন্ত আয় করে থাকেন।

ফ্রান্স: ফ্রান্সে আয়ের শীর্ষে আছেন দন্ত চিকিৎসকরা, তাদের বাৎসরিক গড় আয় ৯৫ হাজার ইউরো। এছাড়া প্রযুক্তি খাতের নেটওয়ার্ক আর্কিটেক্টরা গড়ে ৭২ হাজার ৩৬১ ইউরো এবং টেকনিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়াররা বছরে প্রায় ৬২ হাজার ৫০০ ইউরো উপার্জন করেন।

নেদারল্যান্ডস: নেদারল্যান্ডসে পরিচালকদের গড় আয় ১ লাখ ১৫ হাজার ইউরো। বাণিজ্যিক পরামর্শক, প্রজেক্ট ডিরেক্টর ও সফটওয়্যার প্রকৌশলীদের বাৎসরিক আয় ৫৬ হাজার ৫০০ থেকে ৮০ হাজার ইউরোর মধ্যে।

বদলাচ্ছে চাকরির বাজার: ভবিষ্যৎ কোন খাতে?

চাকরি বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনডিড’-এর গবেষণা পরিচালক পাওয়েল আদ্রিয়ান জানান, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে চাকরির বাজারে রূপান্তর ঘটছে।

তার মতে, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে গ্রিন এনার্জিকৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতগুলোতে সবচেয়ে বেশি বেতনের চাকরি তৈরি হবে। তবে প্রযুক্তি বা সময় যা-ই পরিবর্তন হোক না কেন, স্বাস্থ্যসেবা খাতের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব সবসময়ই শীর্ষে থাকবে।

বিশ্লেষকদের পরামর্শ, বর্তমান সময়ের চাকরির বাজারে ডিগ্রির চেয়ে দক্ষতার মূল্য বাড়ছে। বিশেষ করে আইটি ও ডাটা অ্যানালিটিক্স খাতে প্রাতিষ্ঠানিক সনদের চেয়ে দ্রুত কাজ শেখার ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই প্রতিযোগিতায় টিকে থাকতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে।

শিরোনাম :
ম্যাট ডেমনের স্ট্যান্ট ডাবল ডেভিন ডাল্টনের পেশিবহুল হাতের প্রশংসা প্রবাসী কার্ড: রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসীদের জন্য সরকারের বড় উপহার আসছে! নিরস্ত্রীকরণে হামাসের সম্মতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩ আমিরের তোপ ও ডোনাল্ডের ঝড়ে ট্রেন্ট রকেটসের রোমাঞ্চকর জয় পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলা, নিহত ১৪ সিউতায় ভিড় জমানো ৫০ হাজার অভিবাসীর অধিকাংশই মরক্কোয় ফিরছেন, নিহতের সংখ্যা বেড়ে ৫৭ ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, লক্ষ্য যুদ্ধ অবসানের চুক্তি চূড়ান্ত পর্যায়ে ইরান ও ওমানের মধ্যকার কূটনৈতিক আলোচনা বিনামূল্যেই মিলবে ভিসা!!! আর নয় যানজট: গাবতলী থেকে দাশেরকান্দি মাত্র ২৮ মিনিটে!! ম্যাট ডেমনের স্ট্যান্ট ডাবল ডেভিন ডাল্টনের পেশিবহুল হাতের প্রশংসা প্রবাসী কার্ড: রেমিট্যান্স যোদ্ধা ও প্রবাসীদের জন্য সরকারের বড় উপহার আসছে! নিরস্ত্রীকরণে হামাসের সম্মতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৩ আমিরের তোপ ও ডোনাল্ডের ঝড়ে ট্রেন্ট রকেটসের রোমাঞ্চকর জয় পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলা, নিহত ১৪ সিউতায় ভিড় জমানো ৫০ হাজার অভিবাসীর অধিকাংশই মরক্কোয় ফিরছেন, নিহতের সংখ্যা বেড়ে ৫৭ ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, লক্ষ্য যুদ্ধ অবসানের চুক্তি চূড়ান্ত পর্যায়ে ইরান ও ওমানের মধ্যকার কূটনৈতিক আলোচনা বিনামূল্যেই মিলবে ভিসা!!! আর নয় যানজট: গাবতলী থেকে দাশেরকান্দি মাত্র ২৮ মিনিটে!!