রংপুরের উন্নয়নে ১৮শ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রীকে বিএনপির ধন্যবাদ

রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো ও সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ১ হাজার ৮০২ কোটি টাকা অনুমোদনের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত র‍্যালি করেছে রংপুর মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার (৭ অক্টোবর) রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্যসচিব নুর হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক নোসান হাসান, ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবি এবং মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবুসহ অন্যান্যরা অংশ নেন। বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারেক রহমানের হাত ধরেই রংপুরের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর হবে এবং এই উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সবাইকে জাতীয়তাবাদী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উল্লেখ্য, বুধবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়। সভায় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন উপস্থিত ছিলেন। এই ঘোষণার পর নগরবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে এবং অনেক স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পোস্ট করে সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর এই বরাদ্দ রংপুর মহানগরীর উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক। নগরবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা এই প্রকল্পগুলো জবাবদিহিতার সাথে সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই। এর মাধ্যমেই নগরীর উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু হলো এবং তিনি প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

শিরোনাম :
ইউরোপা লিগ ফাইনালের পরই রোমায় আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল: মরিনহো ডব্লিউএনবিএ সেমিফাইনাল: ভ্যালকিরিসের কাছে হেরে বিদায়ের মুখে এইস সান ফ্রান্সিসকোতে এআইয়ের জোয়ারে আকাশচুম্বী বাড়িভাড়া, উচ্ছেদের ঝুঁকিতে সাধারণ মানুষ লোগো নকলের অভিযোগ: হোয়াইট ফক্সের বিরুদ্ধে অ্যাডিডাসের মামলা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে: পিট হেগসেথ ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন শান্তি প্রস্তাব নিয়ে মায়ামিতে ট্রাম্পের দূতরা নোয়াখালীতে বেপরোয়া কিশোর গ্যাং, ৫ দিনের অভিযানে আটক ৪৬৯ উচ্ছেদ হওয়া ৮৭ বছরের মারিকারমেনের মৃত্যু: স্পেনে আবাসন আন্দোলন তীব্র একাডেমি মিউজিয়াম গালায় পারফর্ম করবেন টেলর সুইফট উসমান খাজার আত্মজীবনী ও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক নিয়ে চিন্তিত নন প্যাট কামিন্স ইউরোপা লিগ ফাইনালের পরই রোমায় আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল: মরিনহো ডব্লিউএনবিএ সেমিফাইনাল: ভ্যালকিরিসের কাছে হেরে বিদায়ের মুখে এইস সান ফ্রান্সিসকোতে এআইয়ের জোয়ারে আকাশচুম্বী বাড়িভাড়া, উচ্ছেদের ঝুঁকিতে সাধারণ মানুষ লোগো নকলের অভিযোগ: হোয়াইট ফক্সের বিরুদ্ধে অ্যাডিডাসের মামলা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হবে: পিট হেগসেথ ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন শান্তি প্রস্তাব নিয়ে মায়ামিতে ট্রাম্পের দূতরা নোয়াখালীতে বেপরোয়া কিশোর গ্যাং, ৫ দিনের অভিযানে আটক ৪৬৯ উচ্ছেদ হওয়া ৮৭ বছরের মারিকারমেনের মৃত্যু: স্পেনে আবাসন আন্দোলন তীব্র একাডেমি মিউজিয়াম গালায় পারফর্ম করবেন টেলর সুইফট উসমান খাজার আত্মজীবনী ও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক নিয়ে চিন্তিত নন প্যাট কামিন্স