নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১৩৮৫

নেপাল ও চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১,৩৮৫ জনে পৌঁছেছে। দুর্যোগের ১১ দিন পার হলেও এখনও ৫,৫১৯ জন মানুষ নিখোঁজ রয়েছে বলে উভয় দেশের সরকারি তথ্যে নিশ্চিত করা হয়েছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৮৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। এছাড়া চীন কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতে অন্তত ৪৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। নেপাল ও চীন মিলিয়ে মোট নিখোঁজদের মধ্যে ৮৫০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

বন্যা ও ভূমিধসে রাস্তাঘাট এবং সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ এবং ত্রাণ সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ১৩,০০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষরা মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে নতুন মায়েদের অবস্থা সবচেয়ে শোচনীয়। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি এবং স্তন্যদানের জন্য উপযুক্ত পরিবেশের অভাব রয়েছে। এছাড়া শিশুদের জন্য কোনো টিকাদান কর্মসূচিও নেই।

আশ্রয়কেন্দ্রে থাকা পারিয়ার নামের এক নতুন মা জানান, নিয়মিত খাবার না পাওয়ায় তারা চরম কষ্টের মধ্যে আছেন। তিনি জানান, শিশুদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা নেই, ফলে বড়দের জন্য বরাদ্দ খাবারই তাদের খাওয়াতে হচ্ছে। শর্মিলার শ্বেতা নামের আরেক মা জানান, একটি স্কুলের শ্রেণিকক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের।

জাতিসংঘের পপুলেশন ফান্ডের হিসাব অনুযায়ী, নেপালের রাসুয়া, নুয়াকোট এবং ধাদিং জেলার ১৫টি পৌরসভায় প্রায় ৪,৪৩০ জন গর্ভবতী নারী বসবাস করেন। আগামী মাসে প্রায় ৫০০টি শিশুর জন্ম হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৭৪ জন নারীর জরুরি প্রসূতি সেবার প্রয়োজন হতে পারে।

ত্রিশুলি হাসপাতালের প্রসূতি বিভাগ এখন জরুরি সেবার কেন্দ্রে পরিণত হয়েছে। বিভাগের প্রধান বাসন্তী পাঞ্চা জানান, বন্যার পর থেকে তারা নয়টি সফল প্রসব করিয়েছেন। তবে জ্বর, ভ্রূণের নড়াচড়া কমে যাওয়া এবং প্রস্রাবে সংক্রমণের মতো জটিলতা নিয়ে গর্ভবতী নারীরা প্রতিনিয়ত আসছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেনারেটরের ওপর নির্ভর করেই অস্ত্রোপচার চালাতে হচ্ছে। এছাড়া ভূমিধসের কারণে কাঠমান্ডুর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় জরুরি সেবা পৌঁছাতে কত সময় লাগবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস