আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১.৭ লাখ যাত্রী

ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি আনাক ক্রাকাতাউ-এর ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে দেশটির আটটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন এবং বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আকাশে আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার কারণে রবিবার মধ্যরাত পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়েছে এবং এর ফলে অন্তত ১,৫৫৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

রবিবার সকালে জাকার্তার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রথম বন্ধ ঘোষণা করা হয়, কারণ এই বিমানবন্দরের আকাশসীমায় আনাক ক্রাকাতাউয়ের ছাই শনাক্ত হয়েছিল। পরিবহন মন্ত্রী দুদি পুরওয়াগান্ধি জানিয়েছেন, আগ্নেয়গিরির ছাই পশ্চিম জাভার দিকে ছড়িয়ে পড়ার কারণে আরও বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য এবং বিমানবন্দরে অতিরিক্ত ভিড় এড়াতে পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সময়মতো তথ্য দেওয়ার জন্য বিমান সংস্থাগুলোকে তাগিদ দিয়েছেন। এই অচলাবস্থার কারণে মূলত সিঙ্গাপুর, দোহা, সিডনি এবং কুয়ালালামপুরের মতো আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজি (BMKG) জানিয়েছে, আগ্নেয়গিরিটির পূর্ব দিকে জাভা দ্বীপে ছাই প্রায় ২০,000 ফুট (৬,০০০ মিটার) এবং পশ্চিম দিকে সুমাত্রা দ্বীপে প্রায় ৫০,০০০ ফুট (১৫,০০০ মিটার) উচ্চতা পর্যন্ত পৌঁছেছে। তবে জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালীতে অবস্থিত এই আগ্নেয়গিরির সাম্প্রতিক তৎপরতার কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

গত শুক্রবার রাতে এই আগ্নেয়গিরি থেকে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়, যা থেকে অনবরত ভূমিকম্পের কম্পন, লাভার ফোয়ারা এবং আশেপাশের এলাকায় বিকট শব্দ সৃষ্টি হতে থাকে। এরপর রবিবার ভোরে আরও দুটি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং চোখ, ত্বক ও শ্বাসকষ্টজনিত সমস্যা এড়াতে ফেস মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

স্থানীয় সংবাদপত্র 'কম্পাস'-এর প্রতিবেদন অনুযায়ী, বাতাসে ছাই ছড়িয়ে পড়ায় চোখ জ্বালাপোড়া করার কারণে শনিবার বেশ কয়েকটি স্কুল তাদের কার্যক্রম বাতিল করেছে। একই কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ রেখেছেন। আলদি চ্যাণ্ড্রা প্রায়োগি নামে স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই তাঁর চোখ জ্বালাপোড়া করছে এবং মনে হচ্ছে যেন চোখে বালির ছোট ছোট কণা ঢুকে গেছে। জ্বালাপোড়া কমাতে তাঁকে চোখের ড্রপ ব্যবহার করতে হচ্ছে। তিনি আরও জানান, বাতাসে ধুলোর স্তর এতটাই ঘন যে প্রতি পাঁচ মিনিট পর পর তাঁকে তাঁর বাড়ির আঙিনা ঝাড়ু দিতে হচ্ছে।

আনাক ক্রাকাতাউ, যার অর্থ 'ক্রাকাতোয়ার সন্তান', গত শতাব্দীর শুরুতে সমুদ্র থেকে আত্মপ্রকাশ করে। ১৮৮৩ সালে মাউন্ট ক্রাকাতোয়ার প্রলয়ঙ্করী অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিশালাকার গহ্বর বা ক্যালডেরা থেকে এটি জেগে ওঠে এবং এরপর থেকে এটি প্রায়ই সক্রিয় থাকে। এর আগে, ২০১৮ সালের ডিসেম্বরে এই আগ্নেয়গিরিটির একটি অংশ ধসে পড়ার ফলে সৃষ্ট ভয়াবহ সুনামিতে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছিল। বিজ্ঞানীরা গবেষণায় পেয়েছিলেন যে, ধসে পড়ার সময় আগ্নেয়গিরি থেকে ছিটকে পড়া পাথরের কিছু খণ্ড প্রায় ৭০ থেকে ৯০ মিটার পর্যন্ত উঁচু ছিল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'রিং অব ফায়ার' বা অগ্নিবলয়ে অবস্থিত। এই অঞ্চলটি প্রায় ৪০,০০০ কিলোমিটার (২৫,০০০ মাইল) জুড়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত থেকে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। বিশ্বের প্রায় ৯০ শতাংশ ভূমিকম্প এই অঞ্চলেই ঘটে থাকে এবং পৃথিবীর সক্রিয় আগ্নেয়গিরিগুলোর ৭৫ শতাংশই এখানে অবস্থিত, যার সংখ্যা প্রায় ৪৫২টি।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস