মাদক উদ্ধারে গিয়ে ঘুষ গ্রহণ, ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

লালমনিরহাটের হাতীবান্ধা থানায় কর্মরত চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের একটি বড় চালান ধামাচাপা দেওয়ার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় ওই চার পুলিশ কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে জব্দ করা আলামত থানায় জমা না দিয়ে কৌশলে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে গোপন বৈঠকের মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ নিয়ে মাদকের চালানটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন অভিযুক্ত কর্মকর্তারা। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে বৈঠকের বিষয়টি জানাজানি হয়।

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে ওসি আশরাফুজ্জামান সরকার জানান, অভিযুক্ত চার কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শিরোনাম :
মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি ইইউ বাজেটে কৃষিখাত ও তহবিল সুরক্ষায় ১৭ দেশের নেতাদের আহ্বান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি ইইউ বাজেটে কৃষিখাত ও তহবিল সুরক্ষায় ১৭ দেশের নেতাদের আহ্বান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল