খুলনা ও চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

খুলনা ও চট্টগ্রামসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া বিদরা জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কার কারণে এই সাতটি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সাবধানে চলাচল করার এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শিরোনাম :
চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে ডেথ বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন: শুভমন গিল ইতালীয়দের নিয়ে দল গোছাতে চায় জুভেন্টাস, নজরে লিওনি ও পালমিসানি মুখের ওপর গুলি লাগার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ক্রিস্টি কার্লসন রোমানো মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি ইইউ বাজেটে কৃষিখাত ও তহবিল সুরক্ষায় ১৭ দেশের নেতাদের আহ্বান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে ডেথ বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন: শুভমন গিল ইতালীয়দের নিয়ে দল গোছাতে চায় জুভেন্টাস, নজরে লিওনি ও পালমিসানি মুখের ওপর গুলি লাগার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ক্রিস্টি কার্লসন রোমানো মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি ইইউ বাজেটে কৃষিখাত ও তহবিল সুরক্ষায় ১৭ দেশের নেতাদের আহ্বান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত এশিয়ান গেমসে স্বর্ণজয়ী কুমকুমের অলিম্পিক কোটা নিশ্চিত