দিল্লিতে নারীদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিলো বিজেপি সমর্থকরা

ভারতের উত্তর-পূর্ব দিল্লির লালবাগ এলাকায় অবস্থিত ‘ফারহা মেমোরিয়াল স্কিল সেন্টার’ নামের একটি প্রশিক্ষণকেন্দ্রকে মাদ্রাসা আখ্যা দিয়ে বন্ধের হুমকি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি নারীদের বিনামূল্যে সেলাই, কম্পিউটার, মেহেদি, ক্যালিগ্রাফি, নার্সিং ও স্পোকেন ইংলিশের মতো বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করে। কেন্দ্রটির পরিচালক মোহাম্মদ দানিশের দাবি, এটি কোনোভাবেই মাদ্রাসা নয় এবং এখানে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত কয়েক দফায় বিজেপি সমর্থক একদল মানুষ কেন্দ্রটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও হুমকি প্রদর্শন করে। গত ৯ সেপ্টেম্বর প্রায় একশ জন ব্যক্তি কেন্দ্রটির সামনে জড়ো হয়ে প্রতিষ্ঠানটি বন্ধের দাবি তোলে। কেন্দ্র কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, স্থানীয় বিজেপি কাউন্সিলর সুনিতা সোমের আত্মীয় হিসেবে পরিচিত রাজেশ সোম ওই বিক্ষোভকারী দলের নেতৃত্ব দিচ্ছিলেন।

১০ সেপ্টেম্বর বিকেলেও একই ধরনের ঘটনা ঘটে এবং সে সময়ও বিক্ষোভকারীরা প্রতিষ্ঠানটিকে মাদ্রাসা বলে অপপ্রচার চালায়। এ সময় মোহাম্মদ দানিশ লালবাগ পুলিশ চৌকিতে ফোন করে সহায়তা চাইলে অপর প্রান্তের ব্যক্তি তার কথা শুনে দ্রুত ফোন কেটে দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার একটি ফোনালাপের রেকর্ডিংও দ্য ওয়্যারের হাতে এসেছে। দানিশ দাবি করেছেন, তিনি রাজেশ সোমকে ফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন যেন তিনি এসে দেখে যান সেখানে কী শেখানো হয়, কিন্তু সোম তা প্রত্যাখ্যান করেন এবং কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্তে অনড় থাকেন।

১১ সেপ্টেম্বর দুপুরে প্রশিক্ষণকেন্দ্রটিতে তিনজন পুলিশ সদস্য উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের উপস্থিতিতেই পরিচালক মোহাম্মদ দানিশের কাছে প্রতিষ্ঠানের নিবন্ধন ও অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। পুলিশের সাব-ইন্সপেক্টর রাজেশ কুমার জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কেন্দ্রটির বিরুদ্ধে ‘মাদ্রাসার আড়ালে’ কার্যক্রম পরিচালনার অভিযোগ যাচাই করতে তারা সেখানে গিয়েছেন। দানিশ অভিযোগ করেন, তাকে থানায় গিয়ে নথিপত্র দেখানোর কথা বলা হলেও তিনি নারী শিক্ষার্থীদের একা রেখে যেতে পারেননি। একই দিন তিনি পুলিশ চৌকিতে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অনলাইনে জনসুনভাই পোর্টালেও অভিযোগ করেন, যেখানে রাজেশ সোমকে বিক্ষোভের নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ১২ সেপ্টেম্বর আবারো এক বড় দল সাংবাদিক ও ক্যামেরাপারসনসহ কেন্দ্রটির বাইরে জড়ো হয়।

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৬

শিরোনাম :
কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া ট্রাম্পের নীতি ও কৃষি মনোপলির বিরুদ্ধে আইওয়ার রিপাবলিকান প্রার্থী জ্যাক ল্যান গোলান হাইটসের কাছে ইসরায়েলি খননকাজকে ‘চরম লঙ্ঘন’ বলছে সিরিয়া ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, চাপে ম্যাক্রোঁ সরকার মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ রোনালদোকে ছাড়া পর্তুগাল কি শক্তিশালী? মুখ খুললেন প্যাট্রিক বার্গ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি অগোছালো জীবন গোছাতে এক মাসের ‘টু-ডু লিস্ট’ পরীক্ষা: কতটা সফল হওয়া গেল? জাপানের ওকিনাওয়ায় নারী হত্যার দায়ে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তার মুকেশ ও আকাশ দীপের তোপে ইরানি ট্রফি জিতল রেস্ট অব ইন্ডিয়া ট্রাম্পের নীতি ও কৃষি মনোপলির বিরুদ্ধে আইওয়ার রিপাবলিকান প্রার্থী জ্যাক ল্যান গোলান হাইটসের কাছে ইসরায়েলি খননকাজকে ‘চরম লঙ্ঘন’ বলছে সিরিয়া ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, চাপে ম্যাক্রোঁ সরকার মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ রোনালদোকে ছাড়া পর্তুগাল কি শক্তিশালী? মুখ খুললেন প্যাট্রিক বার্গ