তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়া ও ইরাক বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সোমবার রাজধানী আঙ্কারায় এক বৈঠকে মিলিত হয়েছেন। তুরস্কের কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। তবে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বৈঠকের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে টম ব্যারাক একে বেশ ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যকার অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে এই আলোচনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্যারাক লিখেছেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আজকের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল। সেখানে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার অংশীদারিত্বের শক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে আমাদের অভিন্ন স্বার্থ নিয়ে কথা হয়েছে।
তিনি আরও যোগ করেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সুযোগগুলো নিয়ে কাজ করার সময় যুক্তরাষ্ট্র তুরস্কের সাথে এই অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়।

