ইন্দোনেশিয়ায় দুই টন মাদক উদ্ধার, আটক ১৯

ইন্দোনেশিয়ায় দুটি বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে আটক এবং দুই টনেরও বেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পুলিশ প্রধান জেনারেল সুয়ুদি আরিও সেতো জানিয়েছেন, বুধবার আচেহ প্রদেশের পিদি রিজেন্সিতে একটি গোপন মাদক ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে ১.২ টন তরল মেথামফেটামিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় নয়জন ইন্দোনেশীয় এবং দুইজন চীনা নাগরিকসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুরিউহ দুয়া গ্রামের দুটি পাশাপাশি শপহাউস ব্যবহার করে এই ল্যাবরেটরি চালানো হচ্ছিল। তদন্তকারীদের ধারণা, এটি একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের অংশ এবং এর সঙ্গে চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সিন্ডিকেটসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ অঞ্চলের অপরাধী গোষ্ঠীর যোগসূত্র থাকতে পারে।

একই দিনে উত্তর সুমাত্রার বেলাওয়ান বন্দরে একটি পৃথক অভিযানে ১.১৬ টন কেটামিন হাইড্রোক্লোরাইড জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩.৪৮ ট্রিলিয়ন রুপিয়াহ বা ২১০ মিলিয়ন ডলার। গোয়েন্দারা মালাক্কা প্রণালী ও আন্দামান সাগরে এমটি গ্লোবাল ১৬৮ নামক একটি ট্যাঙ্কারের গতিবিধিতে সন্দেহজনক কিছু লক্ষ্য করার পর এই অভিযান চালানো হয়। তানজুংবালাই আসাহানের কাছে একটি যৌথ বাহিনী জাহাজটিকে আটক করে বেলাওয়ান বন্দরে নিয়ে আসে। সেখানে তল্লাশি চালিয়ে ৫৮টি বস্তায় এই কেটামিন উদ্ধার করা হয়। এই ঘটনায় সাতজন ইন্দোনেশীয় এবং একজন তাইওয়ানিজ নাগরিকসহ আটজনকে আটক করা হয়েছে।

জেনারেল সেতো শুক্রবার আচেহ সফরকালে জানান, এই ধারাবাহিক অভিযানগুলো প্রমাণ করে যে ইন্দোনেশিয়া এখনো আন্তর্জাতিক মাদক পাচারকারী সংগঠনগুলোর প্রধান লক্ষ্যবস্তু। বর্তমানে তদন্তকারীরা উভয় ঘটনার কাঁচামাল, পাচারের রুট এবং আর্থিক নেটওয়ার্ক শনাক্ত করার কাজ করছেন।

উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগে বাতাম দ্বীপের কাছে একটি জাহাজ থেকে প্রায় ২.৬ টন তরল মেথামফেটামিন জব্দ করেছিল ইন্দোনেশীয় কর্তৃপক্ষ এবং ১০ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছিল। কঠোর মাদক আইন থাকা সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক পাচারের প্রধান কেন্দ্র হিসেবে ইন্দোনেশিয়ার নাম উঠে আসছে। জাতিসংঘ মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সিন্ডিকেটগুলো দেশটির বিশাল ও তরুণ বাজারকে লক্ষ্য করে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শিরোনাম :
৫ বছর পর ছেলের সাথে কথা বললেন মিয়ানমারের বন্দি নেত্রী সু চি স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি ম্যানইউর কোচ হওয়ার বিষয়ে ফ্যাব্রেগাসকে সতর্ক করলেন লিনেকার ও শিয়ারার ‘অস্ট্রেলিয়ার ব্যাটাররাও মানুষ, চাপ দিলে ভেঙে পড়ে’: সাইমন হারমার সিরি আ: বেলঘালির দর্শনীয় গোলে মোনজাকে ৩-২ ব্যবধানে হারাল তুরিনো গ্রাহকের তথ্য সুরক্ষায় এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে মার্কিন ব্যাংকগুলো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে খাদ্য ও সরঞ্জাম মজুতের বার্তা রাশিয়ার কারাগারে স্টিফেন হাবার্ডকে অমানবিক নির্যাতনের অভিযোগ জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে মিথ্যা সাক্ষ্য: দুই সাবেক এফবিআই কর্মকর্তা অভিযুক্ত ৫ বছর পর ছেলের সাথে কথা বললেন মিয়ানমারের বন্দি নেত্রী সু চি স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি ম্যানইউর কোচ হওয়ার বিষয়ে ফ্যাব্রেগাসকে সতর্ক করলেন লিনেকার ও শিয়ারার ‘অস্ট্রেলিয়ার ব্যাটাররাও মানুষ, চাপ দিলে ভেঙে পড়ে’: সাইমন হারমার সিরি আ: বেলঘালির দর্শনীয় গোলে মোনজাকে ৩-২ ব্যবধানে হারাল তুরিনো গ্রাহকের তথ্য সুরক্ষায় এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে মার্কিন ব্যাংকগুলো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে খাদ্য ও সরঞ্জাম মজুতের বার্তা রাশিয়ার কারাগারে স্টিফেন হাবার্ডকে অমানবিক নির্যাতনের অভিযোগ জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে মিথ্যা সাক্ষ্য: দুই সাবেক এফবিআই কর্মকর্তা অভিযুক্ত