সুদানে দুর্ভিক্ষ এড়াতে ৩১ আন্তর্জাতিক অংশীদারকে নিয়ে জরুরি আহ্বান যুক্তরাজ্যের

সুদানে খাদ্য নিরাপত্তার চরম অবনতি ঘটেছে, যেখানে প্রায় ১৯.৫ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে দুর্ভিক্ষ এড়াতে অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য এবং তাদের ৩১টি আন্তর্জাতিক অংশীদার। এক যৌথ বিবৃতিতে তারা এই সতর্কবার্তা দিয়েছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC)-এর তথ্যের ভিত্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিবৃতি অনুযায়ী, সুদানের মোট জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ বর্তমানে তীব্র খাদ্য সংকটের মুখে রয়েছে। এর মধ্যে প্রায় ৫ মিলিয়ন মানুষ জরুরি পর্যায়ের ক্ষুধার সম্মুখীন। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বর্তমান প্রাক্কলিত ৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বর্তমানে ১৪টি এলাকা খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকলেও এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংঘাতকেই সুদানের এই ক্ষুধা সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিবৃতির ভাষ্যমতে, যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাস্থ্যসেবা, খাদ্য উৎপাদন ও বাজার ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মানবিক সহায়তায় বাধা এবং এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে যাওয়ায় এবং খরা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যা দেশটির অর্ধেকেরও বেশি এলাকায় প্রভাব ফেলেছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং এটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। অংশীদার দেশগুলো যুদ্ধরত পক্ষগুলোকে মানবিক সহায়তা প্রদানে সব বাধা দূর করার এবং ত্রাণ কর্মীদের সুরক্ষার পাশাপাশি নিরাপদ, দ্রুত ও নির্বিঘ্ন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে দারফুরে আকাশপথসহ সব সীমান্ত ও অভ্যন্তরীণ রুট ব্যবহারের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে ত্রাণ সরবরাহে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে। বিবৃতিতে বেসামরিক অবকাঠামো এবং খাদ্য ব্যবস্থার ওপর হামলা থেকে বিরত থাকার পাশাপাশি মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, শীতকালীন ফসল উৎপাদন এবং স্থানীয় পর্যায়ে সাড়া দেওয়ার সক্ষমতা জোরদার করা প্রয়োজন। অবিলম্বে দুর্ভিক্ষ এড়াতে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে বিবৃতিতে সুদানের জনগণ এবং জীবন রক্ষাকারী সেবায় নিয়োজিত মানবিক সংস্থাগুলোর প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

শিরোনাম :
৫ বছর পর ছেলের সাথে কথা বললেন মিয়ানমারের বন্দি নেত্রী সু চি স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি ম্যানইউর কোচ হওয়ার বিষয়ে ফ্যাব্রেগাসকে সতর্ক করলেন লিনেকার ও শিয়ারার ‘অস্ট্রেলিয়ার ব্যাটাররাও মানুষ, চাপ দিলে ভেঙে পড়ে’: সাইমন হারমার সিরি আ: বেলঘালির দর্শনীয় গোলে মোনজাকে ৩-২ ব্যবধানে হারাল তুরিনো গ্রাহকের তথ্য সুরক্ষায় এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে মার্কিন ব্যাংকগুলো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে খাদ্য ও সরঞ্জাম মজুতের বার্তা রাশিয়ার কারাগারে স্টিফেন হাবার্ডকে অমানবিক নির্যাতনের অভিযোগ জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে মিথ্যা সাক্ষ্য: দুই সাবেক এফবিআই কর্মকর্তা অভিযুক্ত ৫ বছর পর ছেলের সাথে কথা বললেন মিয়ানমারের বন্দি নেত্রী সু চি স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি ম্যানইউর কোচ হওয়ার বিষয়ে ফ্যাব্রেগাসকে সতর্ক করলেন লিনেকার ও শিয়ারার ‘অস্ট্রেলিয়ার ব্যাটাররাও মানুষ, চাপ দিলে ভেঙে পড়ে’: সাইমন হারমার সিরি আ: বেলঘালির দর্শনীয় গোলে মোনজাকে ৩-২ ব্যবধানে হারাল তুরিনো গ্রাহকের তথ্য সুরক্ষায় এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে মার্কিন ব্যাংকগুলো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে খাদ্য ও সরঞ্জাম মজুতের বার্তা রাশিয়ার কারাগারে স্টিফেন হাবার্ডকে অমানবিক নির্যাতনের অভিযোগ জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে মিথ্যা সাক্ষ্য: দুই সাবেক এফবিআই কর্মকর্তা অভিযুক্ত