শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ সব শ্রেণি-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত শ্রমিকের স্বার্থ রক্ষা করা, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তিগত স্বার্থ নয়। তিনি তৈরি পোশাকশিল্প থেকে শুরু করে অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের অধিকার আদায়ে শ্রমিকবান্ধব ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ত্রৈমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই বৈঠকে ফেডারেশনের কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন। ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, গোলাম রব্বানী, মাস্টার শফিকুল আলম, কবির আহমদ ও মজিবুর রহমান ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান আরও বলেন, দেশের একটি বড় অংশ শ্রমিক এখনো তাদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে যথাযথ অধিকার থেকে বঞ্চিত। পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। শ্রমের ধরন, শারীরিক পরিশ্রম এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সব শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নির্ধারণের ওপর তিনি জোর দেন। বৈঠকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন কার্যক্রম জোরদার করা এবং অঞ্চল ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি: নিজের সাফল্যের রহস্য জানালেন অভিষেক স্মৃতিকথায় প্রয়াত স্ত্রীকে নিয়ে আবেগপ্রবণ উইলিয়াম শ্যাটনার ২০২৭ সালে এরিনায় ফিরছে ডেভিড বোয়ির হারিয়ে যাওয়া কনসার্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যাটিং বিপর্যয়ে ৩২৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা হান্টার বাইডেন তদন্তে সাবেক এফবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ খারিজ মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোটারদের মনোভাব নির্ধারণ করছে যে ৫ মূল ইস্যু নাইজেরিয়ায় চিকিৎসাধীন সুইজারল্যান্ডের ইবোলা রোগীকে নিজ দেশে স্থানান্তর হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব নিউজিল্যান্ড সিরিজ জয়ে বোলারদের সমান কৃতিত্ব দাবি মানভিন্দর বিসলার এনসিএলে নাঈমের ২৮২ রানে ঢাকা বিভাগের বড় জয়, দুইয়ে উঠে এল দল নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি: নিজের সাফল্যের রহস্য জানালেন অভিষেক স্মৃতিকথায় প্রয়াত স্ত্রীকে নিয়ে আবেগপ্রবণ উইলিয়াম শ্যাটনার ২০২৭ সালে এরিনায় ফিরছে ডেভিড বোয়ির হারিয়ে যাওয়া কনসার্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যাটিং বিপর্যয়ে ৩২৯ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা হান্টার বাইডেন তদন্তে সাবেক এফবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ খারিজ মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ভোটারদের মনোভাব নির্ধারণ করছে যে ৫ মূল ইস্যু নাইজেরিয়ায় চিকিৎসাধীন সুইজারল্যান্ডের ইবোলা রোগীকে নিজ দেশে স্থানান্তর হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব নিউজিল্যান্ড সিরিজ জয়ে বোলারদের সমান কৃতিত্ব দাবি মানভিন্দর বিসলার এনসিএলে নাঈমের ২৮২ রানে ঢাকা বিভাগের বড় জয়, দুইয়ে উঠে এল দল