বিএনপিকে সারজিস আলম: কত রক্ত ঝরাতে পারেন দেখতে চাই

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সারজিস আলম বলেন, “দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন।”

ফেসবুক পোস্টে তিনি জানান, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজার জেলায় যে দুটি পদযাত্রা হওয়ার কথা ছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সারজিস আলম আরও জানান, এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন। এছাড়াও দলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেবেন।

পোস্টের শেষ অংশে তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সারজিস আলম লেখেন, “জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪: ০৯আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪: ১১

শিরোনাম :
নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার রোহিঙ্গা যুবক জকরিয়া ই জিন ক্যারলকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ বাতিলের আবেদন ট্রাম্পের শালকে ০৪-এ ধারে যোগ দেওয়ার পথে নাপোলির জেসপার লিন্ডস্ট্রম জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করার দাবি বেওয়াচ সুইমসুটে অলিভিয়া ডান, মাইকেল জ্যাকসনের গানে টিকটক ভিডিও সানরাইজার্সের দাপুটে জয়ে জ্বলে উঠলেন মার্শ, ক্রলি ও ব্রুক চেলসির বাদিয়াশিলের জন্য নাপোলির ১৭.৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক প্রস্তাব ফ্লোরিডায় ছয় দশকের মধ্যে প্রথমবার একই দিনে দুই মৃত্যুদণ্ড কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক ও ইরাকের পাঁচটি চুক্তি নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার রোহিঙ্গা যুবক জকরিয়া ই জিন ক্যারলকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ বাতিলের আবেদন ট্রাম্পের শালকে ০৪-এ ধারে যোগ দেওয়ার পথে নাপোলির জেসপার লিন্ডস্ট্রম জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করার দাবি বেওয়াচ সুইমসুটে অলিভিয়া ডান, মাইকেল জ্যাকসনের গানে টিকটক ভিডিও সানরাইজার্সের দাপুটে জয়ে জ্বলে উঠলেন মার্শ, ক্রলি ও ব্রুক চেলসির বাদিয়াশিলের জন্য নাপোলির ১৭.৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক প্রস্তাব ফ্লোরিডায় ছয় দশকের মধ্যে প্রথমবার একই দিনে দুই মৃত্যুদণ্ড কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক ও ইরাকের পাঁচটি চুক্তি