নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নেত্রকোণা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে সাত শিক্ষার্থী আটকা পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ভবনটির চতুর্থ তলায় এই বিপত্তি ঘটে।

আটকা পড়া শিক্ষার্থীরা হলেন মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ওই ভবনে গিয়েছিলেন।

খবর পেয়ে নেত্রকোণা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খানের নেতৃত্বে আট সদস্যের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের সদস্যরা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে আটকে পড়া সাত শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনেন। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়েছিলেন। তবে সৌভাগ্যবশত আটকে পড়া শিক্ষার্থীদের কেউ আহত হননি।

শিরোনাম :
ডুলেস বিমানবন্দর নতুন রূপ দিতে ট্রাম্পের পরিকল্পনা গাজায় ইসরায়েলি সামরিক সীমানা সম্প্রসারণে নতুন করে বাস্তুচ্যুতি সাইপ্রাসের জাতিগত বিভেদ নিরসনে জাতিসংঘের মহাসচিবের সফর নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার রোহিঙ্গা যুবক জকরিয়া ই জিন ক্যারলকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ বাতিলের আবেদন ট্রাম্পের শালকে ০৪-এ ধারে যোগ দেওয়ার পথে নাপোলির জেসপার লিন্ডস্ট্রম জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করার দাবি বেওয়াচ সুইমসুটে অলিভিয়া ডান, মাইকেল জ্যাকসনের গানে টিকটক ভিডিও সানরাইজার্সের দাপুটে জয়ে জ্বলে উঠলেন মার্শ, ক্রলি ও ব্রুক ডুলেস বিমানবন্দর নতুন রূপ দিতে ট্রাম্পের পরিকল্পনা গাজায় ইসরায়েলি সামরিক সীমানা সম্প্রসারণে নতুন করে বাস্তুচ্যুতি সাইপ্রাসের জাতিগত বিভেদ নিরসনে জাতিসংঘের মহাসচিবের সফর নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার রোহিঙ্গা যুবক জকরিয়া ই জিন ক্যারলকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ বাতিলের আবেদন ট্রাম্পের শালকে ০৪-এ ধারে যোগ দেওয়ার পথে নাপোলির জেসপার লিন্ডস্ট্রম জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করার দাবি বেওয়াচ সুইমসুটে অলিভিয়া ডান, মাইকেল জ্যাকসনের গানে টিকটক ভিডিও সানরাইজার্সের দাপুটে জয়ে জ্বলে উঠলেন মার্শ, ক্রলি ও ব্রুক