মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

সৌদি আরবের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন মুসলিম লেখক, গবেষক ও চিন্তাবিদের বই নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি তালিকাকে কেন্দ্র করে মুসলিম বুদ্ধিবৃত্তিক ও গবেষণা মহলে বর্তমানে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সৌদি গবেষক ও মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল-ওদাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত নিষিদ্ধ লেখকদের একটি নথি প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী, এই নথিটি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের তথ্যপ্রযুক্তি ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট। এতে প্রায় ১০০ জন লেখক ও চিন্তাবিদের নাম রয়েছে, যাদের বই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালিকায় ভারতীয় উপমহাদেশসহ মুসলিম বিশ্বের পরিচিত বেশ কয়েকজন ইসলামি চিন্তাবিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন আবুল হাসান আলী নদভী, আবুল আ'লা মওদুদী, মালেক বেন্নাবী, ইউসুফ আল-কারদাওয়ি, মুহাম্মদ আল-গাজালি, মুস্তাফা আল-সিবাই, আবদুল ওয়াহহাব খাল্লাফ ও আবদুল আজিজ আল-তারিফী।

শিরোনাম :
তুর্কি বিশ্বে নারী ও পরিবারের ক্ষমতায়নে সহযোগিতার ডাক এমিন এরদোয়ানের মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ হাসপাতাল থেকে ফিরে মাঠে ক্রিশ্চিয়ান ওয়াটসন, জর্ডান লাভ বললেন ‘পুনর্জন্ম’ চোট কাটিয়ে জুভেন্টাসের অনুশীলনে ফিরলেন ১৯ বর্ষী ফরোয়ার্ড একাতোর এনবিএতে তারকাদের বয়স বাড়লেও গড়ে তরুণ হচ্ছে লিগ কর্তৃপক্ষের চাপে বন্ধ হয়ে গেল রাশিয়ার নোভায়া গেজেটা জাই মুন্ড্রার রেকর্ড বোলিংয়ে নামিবিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আয়ারল্যান্ড মার্কিন নির্বাচনে এআই চ্যাটবট: ভোটারদের সাথে নতুন কৌশলে যোগাযোগ তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি, এরদোয়ানের সঙ্গে করবেন গুরুত্বপূর্ণ বৈঠক অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড তুর্কি বিশ্বে নারী ও পরিবারের ক্ষমতায়নে সহযোগিতার ডাক এমিন এরদোয়ানের মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ হাসপাতাল থেকে ফিরে মাঠে ক্রিশ্চিয়ান ওয়াটসন, জর্ডান লাভ বললেন ‘পুনর্জন্ম’ চোট কাটিয়ে জুভেন্টাসের অনুশীলনে ফিরলেন ১৯ বর্ষী ফরোয়ার্ড একাতোর এনবিএতে তারকাদের বয়স বাড়লেও গড়ে তরুণ হচ্ছে লিগ কর্তৃপক্ষের চাপে বন্ধ হয়ে গেল রাশিয়ার নোভায়া গেজেটা জাই মুন্ড্রার রেকর্ড বোলিংয়ে নামিবিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আয়ারল্যান্ড মার্কিন নির্বাচনে এআই চ্যাটবট: ভোটারদের সাথে নতুন কৌশলে যোগাযোগ তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি, এরদোয়ানের সঙ্গে করবেন গুরুত্বপূর্ণ বৈঠক অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড