নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের কূপের সন্ধান পেল বাপেক্স

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন একটি কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর সাউথ-১’ নামের এই কূপটি থেকে প্রাথমিকভাবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার দুপুরে কূপের পাইপের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে প্রকল্প পরিচালক মোজাম্মেল হক সাংবাদিকদের জানিয়েছেন, ড্রিলিং স্ট্রিম টেস্ট (ডিএসটি) সম্পন্ন হওয়ার পরেই গ্যাসের প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আগামী ১৫ দিনের পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা জানা সম্ভব হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটিতে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস মজুত থাকতে পারে, যা আগামী ২০ বছর পর্যন্ত উত্তোলনযোগ্য হতে পারে। তবে এসব বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বাপেক্স সূত্র জানায়, গত ৮ জুলাই বিজয়-১০ রিগ ব্যবহার করে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩,২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন সম্পন্ন হয়েছে এবং পরবর্তী দুই সপ্তাহ ধরে কূপটির বিষয়ে নির্ভুল তথ্য সংগ্রহের জন্য পরীক্ষা ও পর্যবেক্ষণ চালানো হবে। বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে এই খননকাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতেই এই কার্যক্রম শুরু হয়েছিল।

এদিকে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধানের খবরে বাপেক্সের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাপেক্স নতুন নতুন কূপ খনন করে গ্যাসের সন্ধান পাচ্ছে। তিনি নোয়াখালীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিরোনাম :
এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেও বুয়েটে পড়ার স্বপ্ন অনিশ্চিত রুকাইয়ার অস্ট্রেলিয়ায় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ ম্যাককালামের ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগে গ্যাসপেরিনির প্রশংসায় রোমার ডি রুন ফ্লোরিডায় লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু, তদন্তে এনটিএসবি ইউক্রেনে সহায়তা কেন্দ্রে রুশ বোমাহামলায় প্রাণহানি বেড়ে ২৬ ওষুধের নিয়ম ভঙ্গে স্বেচ্ছায় সাময়িক বরখাস্ত আইরিশ ক্রিকেটার রেবেকা ৩০০ ভোটে পরাজয়ের পর অ্যালবামায় রাইট-ইন প্রচারণা, শেরিফ নির্বাচন ঘিরে উত্তেজনা ইউক্রেনে মানবিক সহায়তা কেন্দ্রে রুশ হামলায় ১৮ জন নিহত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা: দুই মাসের শিশুসহ নিহত ৪ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের কূপের সন্ধান পেল বাপেক্স এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেও বুয়েটে পড়ার স্বপ্ন অনিশ্চিত রুকাইয়ার অস্ট্রেলিয়ায় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগ ম্যাককালামের ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগে গ্যাসপেরিনির প্রশংসায় রোমার ডি রুন ফ্লোরিডায় লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু, তদন্তে এনটিএসবি ইউক্রেনে সহায়তা কেন্দ্রে রুশ বোমাহামলায় প্রাণহানি বেড়ে ২৬ ওষুধের নিয়ম ভঙ্গে স্বেচ্ছায় সাময়িক বরখাস্ত আইরিশ ক্রিকেটার রেবেকা ৩০০ ভোটে পরাজয়ের পর অ্যালবামায় রাইট-ইন প্রচারণা, শেরিফ নির্বাচন ঘিরে উত্তেজনা ইউক্রেনে মানবিক সহায়তা কেন্দ্রে রুশ হামলায় ১৮ জন নিহত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা: দুই মাসের শিশুসহ নিহত ৪ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের কূপের সন্ধান পেল বাপেক্স