সাইপ্রাসে উভয় পক্ষের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনজু কেচেজি মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। গত ৯ নভেম্বর দ্বীপে আয়োজিত এই বৈঠকে তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসের (টিআরএনসি) প্রেসিডেন্ট তুফান এরহুরমান, গ্রিক সাইপ্রিয়ট নেতা এবং জাতিসংঘের মহাসচিবের ব্যক্তিগত দূত অংশগ্রহণ করেন।
অনজু কেচেজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, তুরস্ক সবসময়ই দুই পক্ষের মধ্যে আস্থা ও সহযোগিতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। তিনি উল্লেখ করেন, গত দেড় বছর ধরে আলোচনার এজেন্ডায় থাকা নতুন ক্রসিং পয়েন্ট খোলার বিষয়ে সীমিত অগ্রগতি হয়েছে। এই সহযোগিতার প্রক্রিয়াটি জাতিসংঘের মহাসচিবের একটি প্রস্তাবের ভিত্তিতে শুরু হয়েছিল।
মুখপাত্র আরও বলেন, আগামী দিনে দুই নেতা এবং জাতিসংঘের মহাসচিবের মধ্যে পরিকল্পিত ত্রিপক্ষীয় বৈঠকে সহযোগিতার ক্ষেত্রগুলোতে আরও অগ্রগতি সম্ভব। তবে এর জন্য গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে তাদের বর্তমান আপসহীন অবস্থান পরিবর্তন করতে হবে বলে তুরস্ক জোর দিয়ে জানিয়েছে।

