২০২৭ গ্র্যামি মনোনয়ন: শীর্ষে ব্রিটিশ তারকা রে, রেকর্ড টেলর সুইফটের

৬৯তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে ব্রিটিশ সোল-পপ তারকা রে ১১টি মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন। তিনি 'দিস মিউজিক মে কনটেইন হোপ' অ্যালবামের জন্য অ্যালবাম অফ দ্য ইয়ার এবং তার আলোচিত হিট গান 'হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!'-এর জন্য রেকর্ড অফ দ্য ইয়ার ও সং অফ দ্য ইয়ারসহ মোট ১১টি বিভাগে মনোনীত হয়েছেন।

রে-র পরেই রয়েছেন লাতিন সংগীতশিল্পী রোসালিয়া, যিনি নয়টি মনোনয়ন পেয়েছেন। এছাড়া এলা ল্যাংলি, মিরান্ডা ল্যাম্বার্ট, অলিভিয়া রদ্রিগো এবং ফিবি ব্রিজার্স প্রত্যেকে সাতটি করে মনোনয়ন পেয়েছেন। ব্রুনো মার্স, লিওন থমাস এবং গত বছরের সেরা নতুন শিল্পী অলিভিয়া ডিন ছয়টি করে মনোনয়ন নিজের ঝুলিতে পুরেছেন। এছাড়া টেলর সুইফট, গিস, কেহলানি, জেসি ওয়েলস, জিল স্কট এবং লেইনি উইলসন প্রত্যেকে পাঁচটি করে মনোনয়ন পেয়েছেন।

টেলর সুইফট তার 'লাইফ অফ আ শোগার্ল' অ্যালবামের জন্য অ্যালবাম অফ দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়ে ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙেছেন। তিনি এখন পর্যন্ত একক অ্যালবাম বিভাগে সর্বোচ্চ আটটি মনোনয়ন পাওয়া শিল্পী এবং প্রথম নারী হিসেবে টানা পাঁচটি অ্যালবাম অফ দ্য ইয়ার মনোনয়ন পাওয়ার রেকর্ড গড়েছেন।

এবারের মনোনয়ন তালিকায় নতুন ও অভিজ্ঞ শিল্পীদের সংমিশ্রণ থাকলেও হ্যারি স্টাইলস, জাস্টিন বিবার, এড শিরান, দোজাকাট, হিলারি ডাফ এবং লিজোর মতো অনেক জনপ্রিয় নাম বাদ পড়েছেন। ল্যাংলি তার 'চুজিন টেক্সাস' গানের অভাবনীয় সাফল্যের কারণে সেরা নতুন শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছেন। অলিভিয়া রদ্রিগো এবং অলিভিয়া ডিনও তাদের জনপ্রিয় গানের জন্য পপ ও রক বিভাগে স্বীকৃতি পেয়েছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি রাত ৭টায় (ইটি) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরিনা থেকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এবিসি, ডিজনি প্লাস এবং হুলুতে অনুষ্ঠানটি দেখা যাবে। এর আগে একই দিনে দুপুর ২:৩০টায় (ইটি) গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রিমিয়ার সেরিমনি ডিজনি প্লাসে স্ট্রিম করা হবে, যেখানে ১০০টি বিভাগের অধিকাংশ পুরস্কার প্রদান করা হবে। এবারের গ্র্যামি পুরস্কারের জন্য ৩১ আগস্ট ২০২৫ থেকে ২৮ আগস্ট ২০২৬ সালের মধ্যে মুক্তি পাওয়া গান ও অ্যালবামগুলো যোগ্য বলে বিবেচিত হয়েছে। রেকর্ডিং একাডেমির প্রায় ১৬ হাজার ভোটিং সদস্য এই মনোনয়ন ও বিজয়ীদের নির্বাচন করেছেন।

শিরোনাম :
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন স্কুডেটো ধরে রাখা কঠিন, ইন্টারই একমাত্র ফেভারিট নয়: জানেত্তি আবেগ চিহ্নিত করতে সমস্যা? সমাধান দিতে পারে ‘ফিলিংস হুইল’ অ্যাপস্টিনের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের ইঙ্গিত ফরেনসিক বিশেষজ্ঞের হাতে ফ্র্যাকচার নিয়ে ভারত টেস্ট থেকে ছিটকে গেলেন স্যান্টনার, দলে ফক্সক্রফট বিমান চলাচল স্তব্ধ হওয়া ঠেকাতে হোয়াইট হাউসের ‘টাইগার টিম’ ওয়াশিংটনে ডার্টি বোমার পরিকল্পনার অভিযোগ ইরানের বিরুদ্ধে, সতর্ক মার্কিন গোয়েন্দারা গুয়াতেমালায় জরুরি অবস্থা জারি, সীমান্তে নিরাপত্তা জোরদার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান আমেরিকা বা কানাডায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন স্কুডেটো ধরে রাখা কঠিন, ইন্টারই একমাত্র ফেভারিট নয়: জানেত্তি আবেগ চিহ্নিত করতে সমস্যা? সমাধান দিতে পারে ‘ফিলিংস হুইল’ অ্যাপস্টিনের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের ইঙ্গিত ফরেনসিক বিশেষজ্ঞের হাতে ফ্র্যাকচার নিয়ে ভারত টেস্ট থেকে ছিটকে গেলেন স্যান্টনার, দলে ফক্সক্রফট বিমান চলাচল স্তব্ধ হওয়া ঠেকাতে হোয়াইট হাউসের ‘টাইগার টিম’ ওয়াশিংটনে ডার্টি বোমার পরিকল্পনার অভিযোগ ইরানের বিরুদ্ধে, সতর্ক মার্কিন গোয়েন্দারা গুয়াতেমালায় জরুরি অবস্থা জারি, সীমান্তে নিরাপত্তা জোরদার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান আমেরিকা বা কানাডায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ