নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২৪

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার এক শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় নৌকাটি মাঝপথে ডুবে যায়। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে ঠিক কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পুলিশ কর্মকর্তা মুসা মোহাম্মদ জানান, যান্ত্রিক সমস্যার পর যাত্রীরা নৌকাটিকে তীরের দিকে নিয়ে যাওয়ার অনুরোধ জানালেও চালক তাতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পরপরই নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌকার যাত্রী ও চালকদের নিরাপত্তা বিধি মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছে। রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই শনিবার এক বিবৃতিতে বলেন, অতিরিক্ত যাত্রী বহন, দ্রুতগতি, দায়িত্বজ্ঞানহীনতা এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়। নাইজেরিয়ায় নৌ-দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যার পেছনে নিরাপত্তা বিধি না মানা এবং লাইফ জ্যাকেটবিহীন ত্রুটিপূর্ণ নৌকার অবাধ চলাচলকে দায়ী করা হয়।

শিরোনাম :
টোরিনোর বিপক্ষে জয়ে দে ব্রুইনে-ম্যাকটমিনয়ের পজিশন বদল ও হাসির টোটকা আলেগ্রির জার্মানিতে ‘টিমি’ তিমিকে ঘিরে আবেগ ও বিভ্রান্তির অদ্ভুত উপাখ্যান ৪ হাজার ডলারে নিলামে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুলের গোছা আইএলটি২০: ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে প্রতিশোধ নিল এমআই এমিরেটস ক্রেডিট কার্ডের সুদের হার কমাতে ডেমোক্র্যাটদের সাথে কাজ করবেন ট্রাম্প ইসরায়েলি সরকার গঠনে লিকুদ পার্টিকে আলোচনার আমন্ত্রণ জানালেন আইজেনকোট নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২৪ বাংলাদেশে ফুটবল একাডেমি গড়তে আগ্রহী আর্জেন্টিনা লিডসের কাছে ৪-১ গোলে হারের পর চেলসিকে ‘মানসিকভাবে ভঙ্গুর’ বললেন আলোনসো কুঁচকির চোটের কারণে সেনচুরিয়ন টেস্টে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের টোরিনোর বিপক্ষে জয়ে দে ব্রুইনে-ম্যাকটমিনয়ের পজিশন বদল ও হাসির টোটকা আলেগ্রির জার্মানিতে ‘টিমি’ তিমিকে ঘিরে আবেগ ও বিভ্রান্তির অদ্ভুত উপাখ্যান ৪ হাজার ডলারে নিলামে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুলের গোছা আইএলটি২০: ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে প্রতিশোধ নিল এমআই এমিরেটস ক্রেডিট কার্ডের সুদের হার কমাতে ডেমোক্র্যাটদের সাথে কাজ করবেন ট্রাম্প ইসরায়েলি সরকার গঠনে লিকুদ পার্টিকে আলোচনার আমন্ত্রণ জানালেন আইজেনকোট নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২৪ বাংলাদেশে ফুটবল একাডেমি গড়তে আগ্রহী আর্জেন্টিনা লিডসের কাছে ৪-১ গোলে হারের পর চেলসিকে ‘মানসিকভাবে ভঙ্গুর’ বললেন আলোনসো কুঁচকির চোটের কারণে সেনচুরিয়ন টেস্টে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের