তীব্র তাপপ্রবাহে এসি চাহিদা মেটাতে ইউরোপে ট্রেন ব্যবহার করছে চীন

তীব্র দাবদাহ ও তাপপ্রবাহের কারণে ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মহাদেশটিতে এয়ার কন্ডিশনারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপের এই জরুরি চাহিদাকে কাজে লাগাতে চীনের বড় বড় হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের লজিস্টিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। তারা এখন প্রচলিত সমুদ্রপথের পরিবর্তে চীন-ইউরোপ মালবাহী ট্রেনকে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) এক বিশেষ ব্রিফিংয়ে জানানো হয়, মিডিয়া গ্রুপ এবং গ্রি ইলেকট্রিক অ্যাপলায়েন্সের মতো বড় প্রতিষ্ঠানগুলো দ্রুত পণ্য সরবরাহের উদ্দেশ্যে এই রেলপথ ব্যবহার করছে। সমুদ্রপথে পণ্য পৌঁছাতে যেখানে প্রায় ৪০ দিন সময় লাগত, সেখানে চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মাধ্যমে মাত্র ১৫ দিনেই পণ্য ইউরোপে পৌঁছাচ্ছে। এর ফলে পরিবহন সময় ৬০ শতাংশের বেশি কমে এসেছে।

ইউরোপের স্থানীয় এসি উৎপাদন সক্ষমতা তুলনামূলক কম হওয়ায় বাজারটি অনেকাংশেই চীনা উৎপাদনের ওপর নির্ভরশীল। বিশ্বের ৮০ শতাংশের বেশি এয়ার কন্ডিশনার উৎপাদন সক্ষমতা চীনের পার্ল রিভার ডেল্টা অঞ্চলে অবস্থিত। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গুয়াংঝু রেলওয়ে গ্রুপের মাধ্যমে এসি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ পরিবহনের মূল্য ৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে এবং এই সময়ে এক লাখের বেশি সম্পূর্ণ এসি ইউনিট ইউরোপে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি পণ্যের দ্রুত সরবরাহে চীন-ইউরোপ রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসায়ীরা এখন নিয়মিত মজুতের জন্য সমুদ্রপথ এবং জরুরি সরবরাহের জন্য রেলপথ—এই দ্বৈত কৌশল গ্রহণ করছেন, কারণ রেলপথ সমুদ্রপথের তুলনায় দ্রুত এবং আকাশপথের চেয়ে সাশ্রয়ী। বর্তমানে ২৬টি ইউরোপীয় দেশের ২৩৬টি শহরের সঙ্গে ৯৬টি রুটে এই মালবাহী ট্রেন চলাচল করছে। এ পর্যন্ত এই রুটে ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রেন চলাচল করেছে এবং মোট ৫২০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য পরিবহন করা হয়েছে।

শিরোনাম :
গাজা নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সাথে শান্তি দূতের বৈঠক নতুন বৃষ্টি বলয় ‘নির্ঝর’-এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে ঝুম বৃষ্টি গুরুতর চোটে ৯ মাসের জন্য মাঠের বাইরে রোমার মুহাম্মদ বাহ রশিদ খানের পাঁচ উইকেটে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে বড় জয় এমআই লন্ডনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল ভাঙচুরের সব মামলা প্রত্যাহার দেশজুড়ে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, জনমনে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সাউদার্ন ব্র্যাভের শতভাগ জয়ের ধারা ভাঙল ওয়েলস ফায়ার মিলান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির শেষকৃত্য ৪ আগস্ট, থাকবেন না ইব্রাহিমোভিচ এক দশকেরও বেশি সময় পর ‘দ্য ভিউ’-তে ফেরার ইঙ্গিত রোজি ও’ডনেলের ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী পদক্ষেপগুলো কি উল্টো তাঁর জন্যই কাল হয়ে দাঁড়াচ্ছে? গাজা নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সাথে শান্তি দূতের বৈঠক নতুন বৃষ্টি বলয় ‘নির্ঝর’-এর প্রভাবে রাজধানীসহ দেশজুড়ে ঝুম বৃষ্টি গুরুতর চোটে ৯ মাসের জন্য মাঠের বাইরে রোমার মুহাম্মদ বাহ রশিদ খানের পাঁচ উইকেটে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে বড় জয় এমআই লন্ডনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল ভাঙচুরের সব মামলা প্রত্যাহার দেশজুড়ে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, জনমনে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সাউদার্ন ব্র্যাভের শতভাগ জয়ের ধারা ভাঙল ওয়েলস ফায়ার মিলান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির শেষকৃত্য ৪ আগস্ট, থাকবেন না ইব্রাহিমোভিচ এক দশকেরও বেশি সময় পর ‘দ্য ভিউ’-তে ফেরার ইঙ্গিত রোজি ও’ডনেলের ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী পদক্ষেপগুলো কি উল্টো তাঁর জন্যই কাল হয়ে দাঁড়াচ্ছে?