নারী এশিয়া কাপ ২০২৬: ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

২০২৬ সালের নারী এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ও হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এর আগে, আগামী ২৮ আগস্ট থাইল্যান্ড ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটির।

টি-টোয়েন্টি ফরম্যাটে এটি নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর হতে যাচ্ছে। এবারের আসরে অংশ নেওয়া দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের সাথে খেলবে থাইল্যান্ড, হংকং এবং চীন। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে লড়বে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও হংকং।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে। এরপর আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। নারী এশিয়া কাপের এবারের আসরের সবকটি ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অর্থাৎ দিবারাত্রির ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস