মাদারীপুরের কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান (সিডিখান) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঢাকিকান্দি গ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন ঢাকিকান্দি গ্রামের আব্দুস ছালাম মোল্লার দুই ছেলে আবু তালেব মোল্লা (৩০) ও মোতালেব মোল্লা (২৫) এবং রশিদ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২৩)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সেবন ও কেনাবেচায় বাধা দেওয়ার জেরে চরদৌলতখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাথাভাঙা এলাকার মৃত দেলোয়ার মোল্লার ছেলে কবির মোল্লা (৩৫), হুমায়ুন মোল্লা (৩৩), হাসু মোল্লা (৩৮), খবির মোল্লা (৩০) এবং খালেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লাসহ অন্তত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। হামলাকারীরা রামদা ও চাপাতি দিয়ে আহতদের হাত, পা ও পিঠে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়। আহতদের স্বজনদের দাবি, স্থানীয় আব্দুল মান্নান মোল্লার প্রত্যক্ষ মদদ ও হুকুমেই এই নৃশংস হামলা চালানো হয়েছে।

খবর পেয়ে কালকিনি থানার সেকেন্ড অফিসার জোবায়ের হোসেন ও এসআই বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কালকিনি থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিরোনাম :
ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এনসিএলে জয়ের সেঞ্চুরি, ফলোঅনে বরিশাল ও ব্যাকফুটে ঢাকা নিকি বেলাকে চড় মারলেন পেইজ, ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনে নতুন উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ কোমোর কোচ হিসেবে নিজের সহজাত প্রবৃত্তির ওপর আস্থা রেখেছিলেন ফ্যাব্রেগাস শেয়ার বাজারে কি ধস আসন্ন? শঙ্কিত অধিকাংশ মার্কিনি