দীর্ঘ ১৪ বছর পর বার্লিন থেকে দামেস্কে সরাসরি ফ্লাইট চালু

প্রায় ১৪ বছরের দীর্ঘ বিরতির পর জার্মানির বার্লিন থেকে সিরিয়ার দামেস্কে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুযায়ী, শনিবার বার্লিন বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এই ফ্লাইটটি পরিচালনা করেছে জার্মান এয়ারলাইন সানএয়ার।

ফ্লাইটটি উদ্বোধনের সময় বার্লিনে নিযুক্ত সিরিয়ার চার্জ ডি'অ্যাফেয়ার্স মোহাম্মদ বারাা শুকরি উপস্থিত ছিলেন। সিরিয়া বর্তমানে তাদের আন্তর্জাতিক আকাশপথের সংযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায়, সিরিয়ার সিভিল এভিয়েশন ও এয়ার ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের প্রধান ওমর আল-হুসারি জানিয়েছেন, জার্মানির আরেকটি এয়ারলাইন ‘লিভ এভিয়েশন’ (LEAV Aviation) আগামী ১ সেপ্টেম্বর থেকে জার্মানির কোলন এবং সিরিয়ার দেইর ইজ-জোর রুটে সরাসরি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা শুরু করবে।

এর আগে, গত ১৬ জুলাই দামেস্কে সিরিয়া ও জার্মানির মধ্যে বিমান পরিবহন সংক্রান্ত একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমেই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার পথ প্রশস্ত হয়।

শিরোনাম :
ইন্টারের হয়ে দুর্দান্ত অভিষেক, স্টোন্সের গোলে জয়ী ইন্টার মেয়ের বিয়েতে বিরল উপস্থিতিতে ব্রুস উইলিস ‘ফাস্ট বোলিংই এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি’: শন টেট ২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারির প্রথম রাজ্য সাউথ ক্যারোলিনা দীর্ঘ ১৪ বছর পর বার্লিন থেকে দামেস্কে সরাসরি ফ্লাইট চালু রাশিয়ার সামারা শিল্পাঞ্চলে ইউক্রেনের বড় হামলা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি স্টার্কের সঙ্গে বাদানুবাদ মিটিয়ে ফেলেছেন মিরাজ সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পরও পালমারের পারফরম্যান্সে চিন্তিত চেলসি সমর্থকরা মেক্সিকোর টেইলর ফার্মস প্ল্যান্টে এফডিএ-এর তদন্ত শুরু উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ অবসানে আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার ইন্টারের হয়ে দুর্দান্ত অভিষেক, স্টোন্সের গোলে জয়ী ইন্টার মেয়ের বিয়েতে বিরল উপস্থিতিতে ব্রুস উইলিস ‘ফাস্ট বোলিংই এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি’: শন টেট ২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রাইমারির প্রথম রাজ্য সাউথ ক্যারোলিনা দীর্ঘ ১৪ বছর পর বার্লিন থেকে দামেস্কে সরাসরি ফ্লাইট চালু রাশিয়ার সামারা শিল্পাঞ্চলে ইউক্রেনের বড় হামলা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি স্টার্কের সঙ্গে বাদানুবাদ মিটিয়ে ফেলেছেন মিরাজ সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পরও পালমারের পারফরম্যান্সে চিন্তিত চেলসি সমর্থকরা মেক্সিকোর টেইলর ফার্মস প্ল্যান্টে এফডিএ-এর তদন্ত শুরু উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ অবসানে আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার