ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যা ও ঝড়ে অন্তত সাতজনের মৃত্যু

মধ্য ইন্ডিয়ানায় সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ঝড়ের পর এখন শুরু হয়েছে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্ডিয়ানাপোলিসের আশপাশে বন্যার পানি নিয়ন্ত্রণে ফ্লাড গেটগুলো খুলে দেওয়া হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে।

১৬ আগস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে হ্যামিল্টন কাউন্টির কমিশনার ক্রিস্টিন অল্টম্যান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যার মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধারকাজ এবং পুনর্গঠন প্রক্রিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট ইন্ডিয়ানার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যা ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে (FEMA) প্রয়োজনীয় সহায়তা প্রদানের সুযোগ করে দিয়েছে।

বন্যা ও ঝড়ে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ডেলাওয়্যার কাউন্টির কর্মকর্তা লিজ উডস। নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী ম্যাথিউ মোরি এবং ৫৮ বছর বয়সী স্টেফানি স্যালি। ১২ আগস্ট মিসিসিনেওয়া নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হওয়া মোরির মরদেহ ১৫ আগস্ট উদ্ধার করা হয়। একই দিনে মানসি শহরের দক্ষিণ-পশ্চিমে একটি কর্নফিল্ডে স্যালির মরদেহ পাওয়া যায়, ধারণা করা হচ্ছে তার গাড়িটি পানির স্রোতে ভেসে গিয়েছিল। এছাড়া জেনিংস কাউন্টিতে এক ৪ বছর বয়সী শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উডস; এবিসি নিউজের তথ্য অনুযায়ী, বাড়ির পেছনের শোবার ঘরে গাছ পড়ে শিশুটির মৃত্যু হয়।

হেনরি কাউন্টিতে ৩১ বছর বয়সী এক সাইক্লিস্ট জেমস ব্রায়ারের মৃত্যু হয়েছে। তদন্তকারীদের মতে, তিনি ট্রাফিক ব্যারিকেড এড়িয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান। ১৬ আগস্ট ভোর ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া লিজ উডস নিশ্চিত করেছেন যে, অন্য নিহতদের মধ্যে রয়েছেন লেক কাউন্টির একজন নারী, পোর্টার কাউন্টির একজন নারী এবং লাপোর্টের একজন পুরুষ।

১১ আগস্ট শুরু হওয়া এই ঝড়ের ফলে সৃষ্ট বন্যা নতুন রেকর্ড গড়েছে। কাউন্টির তথ্য অনুযায়ী, ১৫ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে হোয়াইট রিভারের পানির উচ্চতা প্রায় ২৪.৬০ ফুট রেকর্ড করা হয়, যা ১০০ বছরেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে দিয়েছে। তবে অঞ্চলটি এখনো পুরোপুরি বিপদমুক্ত নয়। ১৬ আগস্ট রাতে মধ্য ইন্ডিয়ানায় আবারও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইন্ডিয়ানাপোলিসের আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার ফলে দ্রুত নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। হোয়াইট রিভারের উত্তর দিকে বড় ধরনের বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে এবং ওয়াবাশ ও হোয়াইট রিভারের বিভিন্ন অংশে মাঝারি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের ব্রিফিং অনুযায়ী, নদীর উজানে পানি কমলেও মধ্য ও নিম্নভাগে পানি এখনো বাড়ছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস