বেলগোরোডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, দুই দেশেই তীব্র সংঘাত

রাশিয়ার সীমান্তসংলগ্ন বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সোমবার বেলগোরোডের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ টেলিগ্রামে জানান, আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক শিশু রয়েছে। আহত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই হামলার পাশাপাশি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় আস্ত্রাখান অঞ্চলে একটি ড্রোন হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। আস্ত্রাখানের গভর্নর ইগর বাবুশকিন টেলিগ্রামে জানান, ইউক্রেনীয় ড্রোনটি একটি শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, তবে মূল স্থাপনাটির কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে, ইউক্রেনের সীমান্তসংলগ্ন সুমি অঞ্চলে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এছাড়া কৃষ্ণসাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসায় রাশিয়ার হামলায় একটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান ওলেহ কিপার। মূলত ইউক্রেনের বন্দর ও উপকূলীয় অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে বিদেশি কোম্পানিগুলোর বাণিজ্য বন্ধ করতে চাইছে মস্কো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা জোরদার করেছে কিয়েভ। এই নতুন সংঘাতের ঠিক আগের রাতেই ইউক্রেন এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়, যা রুশ কর্মকর্তাদের মতে সাম্প্রতিক স্মৃতির অন্যতম বৃহত্তম ড্রোন হামলা। শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে প্রায় ৮২২টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ৬০০টি লক্ষ্যবস্তু ছিল মস্কো। এই হামলায় রাশিয়ার রস্তভ অঞ্চলে পাঁচজন, বেলগোরোডে একটি বেসামরিক বাসে হামলায় এক নারী এবং মস্কো অঞ্চলে এক ৮৩ বছর বয়সী বৃদ্ধ নিহত হন।

শনিবারের হামলায় রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান 'ওয়াইল্ডবেরিজ'-এর একটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ভাদিম স্কিবিটস্কি ওয়াইল্ডবেরিজের মতো বিতরণ গুদামে হামলার পক্ষে যুক্তি দিয়ে অভিযোগ করেছেন যে, রাশিয়া তাদের সশস্ত্র বাহিনীকে সামরিক সরঞ্জাম ও উপাদান সরবরাহের জন্য এই বেসামরিক নেটওয়ার্ক ব্যবহার করছে। তিনি বলেন, এটি রাশিয়ান ফেডারেশনের যুদ্ধ পরিচালনার লজিস্টিক সিস্টেমের একটি অংশ।

স্কিবিটস্কি আরও দাবি করেন যে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। রাশিয়ায় বেসামরিক মৃত্যুর ঘটনাগুলো মূলত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় দুর্ঘটনাবশত ঘটেছে। তিনি বলেন, এই ড্রোন হামলাগুলো রাশিয়ার জনগণের মধ্যে তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

can একই সময়ে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলাও তীব্র হয়েছে। ইউক্রেনীয় জ্বালানি সংস্থা নাফতোতাজ জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়া তাদের স্থাপনায় ১৩ বার হামলা চালিয়েছে। শনিবার রাতে জাপোরিঝিয়া অঞ্চলে একটি ব্যক্তিগত বাড়িতে রাশিয়ার নির্দেশিত বিমান বোমা হামলায় এক দম্পতি নিহত হন এবং দেশের অন্যান্য স্থানে আরও পাঁচজন মারা যান।

রাশিয়া দাবি করেছে, শনিবার রাতে কিয়েভে তাদের হামলায় ইউক্রেনীয় ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির কারখানা এবং একটি ড্রোন উপাদান তৈরির কারখানা ধ্বংস হয়েছে। তবে এই হামলায় পোচাইনা জেলার একটি বইয়ের বাজারও ক্ষতিগ্রস্ত হয়, যেখানে মাটিতে পুড়ে যাওয়া বই ছড়িয়ে থাকতে দেখা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চলতি সপ্তাহে রাশিয়ার ১,৫৫০টিরও বেশি ড্রোন, ১,৫৬০টি নির্দেশিত বিমান বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ১৩টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করা রাশিয়া বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস