নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে উপস্থিত হন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিদেশি কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

