সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, শুক্রবারই পদত্যাগের সম্ভাবনা

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলমান আলোচনার মধ্যেই নিজের বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার শুক্রবার দেশে ফিরছেন বলে সংসদ সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্পিকারের পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে বৃহস্পতিবার এই সূচিতে পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করবেন।

এদিকে স্পিকারের পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে। অন্যদিকে বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সুযোগ থাকলে শুক্রবারই পদত্যাগ করতে পারেন স্পিকার। বিষয়টি নিয়ে এমন প্রস্তুতিই নেয়া হচ্ছে। স্পিকারের দেশে ফেরার সিদ্ধান্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র স্পিকার বরাবর জমা দেবেন। পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিরোনাম :
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান