নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারে এক হামলাকারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার এক ভাইস প্রেসিডেন্ট নিহত হয়েছেন। নিহত এরিন পিয়াসেন্টি (৩২) সোমবার টাইমস স্কয়ারের কাছে হামলার শিকার হন। এ ঘটনার পর পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে। হামলাকারী ওই ব্যক্তি এর আগে একজন বয়স্ক ব্যক্তিকেও আহত করেছিলেন।

মার্কিন ব্যাংকিং জায়ান্ট ব্যাংক অব আমেরিকা এক বিবৃতিতে তাদের সহকর্মীর এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ব্যাংকটি জানিয়েছে, এরিন পিয়াসেন্টি একজন অত্যন্ত মূল্যবান কর্মী ছিলেন এবং তার মৃত্যুতে সবাই শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, হামলাকারীর নাম পামেলা সিসনেরোস (৪৯), যিনি কুইন্সের বাসিন্দা। ওয়েস্ট ৪২তম স্ট্রিট এবং সপ্তম অ্যাভিনিউ এলাকায় দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর পুলিশ তাকে ঘিরে ফেলে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা প্রায় চার মিনিট ধরে সিসনেরোসের সাথে কথা বলার চেষ্টা করেন এবং তাকে বারবার ছুরি ফেলে দিতে নির্দেশ দেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

কমিশনার টিশের ভাষ্যমতে, সিসনেরোস পুলিশকে বলেছিলেন, "আমি কোনো কিছু ফেলে দেব না। বরং আমি তোমাদের দুজনকেই মেরে ফেলব।" এরপর তিনি ছুরি উঁচিয়ে পুলিশের দিকে অগ্রসর হন। কর্মকর্তারা তাকে থামাতে টেজার ব্যবহার করলেও তা কার্যকর হয়নি। শেষ পর্যন্ত দুজন কর্মকর্তা তাদের সরকারি অস্ত্র দিয়ে গুলি চালালে সিসনেরোস মাটিতে লুটিয়ে পড়েন।

পুরো ঘটনাটি কর্মকর্তাদের বডিক্যামে রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন কমিশনার টিশ। গুলিবিদ্ধ সিসনেরোসকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, পামেলা সিসনেরোসের মানসিক স্বাস্থ্যগত সমস্যা ছিল এবং ২০১৮ ও ২০১৯ সালে তার বিরুদ্ধে এনওয়াইপিডির নথিপত্রে বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে, যদিও তার কোনো গ্রেপ্তারের রেকর্ড ছিল না।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস