আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর, শ্রদ্ধা জানালেন জামাল-তপুরা

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণায় আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের ফুটবলারদের। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের খবর আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করে এই মহাতারকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের ফেসবুক পেজে মেসির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনাকে মিস করব।’ অন্যদিকে জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ মেসির বিদায়কে একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। ফেসবুকে মেসির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি। তবে তার কীর্তি চিরকাল বেঁচে থাকবে। গুড বাই লিও ফ্রম ন্যাশনাল টিম। প্রতিটি স্বপ্ন, চোখের জল আর অবিস্মরণীয় মুহূর্তগুলোর জন্য আপনাকে ধন্যবাদ।’

তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনও এই বিদায়লগ্নে নিজের আবেগ চেপে রাখতে পারেননি। বিশ্বকাপ ট্রফিতে মেসির চুমু খাওয়ার একটি স্মরণীয় ছবি পোস্ট করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘থ্যাংক ইউ ফর এভরিথিং, লিও।’ এছাড়া দেশের আরও অনেক ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মেসির অবসর গ্রহণের সিদ্ধান্তের পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই কিংবদন্তির ফুটবলীয় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩৩ আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।

শিরোনাম :
নিরাপত্তাজনিত হুমকির মুখে তুলসায় কনসার্ট বাতিল করলেন এলা ল্যাংলি হলিউড সিনেমায় নতুন ‘ভিলেন’ টেক বিলিয়নেয়াররা সাহিবজাদা ফারহান ও মায সাদাকাতের ফিফটিতে পাকিস্তানের জয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জ্যাকারিয়াকে বেছে নিলেন ট্রাম্প জামালপুরে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স রোনালদোকে অন্ধ সমর্থন করায় পিয়ার্স মর্গান ও ফার্ডিনান্ডকে একহাত নিলেন ক্যারাঘার হোপ ও রাদারফোর্ডের তাণ্ডব, ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড রান তাড়া করে জয় কোমোর বিপক্ষে রোমার ম্যাচে বেঞ্চে থাকছেন বালের্দি ও সুলে পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা: হেগসেথের উদ্যোগ নিয়ে বিতর্ক নিরাপত্তাজনিত হুমকির মুখে তুলসায় কনসার্ট বাতিল করলেন এলা ল্যাংলি হলিউড সিনেমায় নতুন ‘ভিলেন’ টেক বিলিয়নেয়াররা সাহিবজাদা ফারহান ও মায সাদাকাতের ফিফটিতে পাকিস্তানের জয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জ্যাকারিয়াকে বেছে নিলেন ট্রাম্প জামালপুরে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স রোনালদোকে অন্ধ সমর্থন করায় পিয়ার্স মর্গান ও ফার্ডিনান্ডকে একহাত নিলেন ক্যারাঘার হোপ ও রাদারফোর্ডের তাণ্ডব, ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড রান তাড়া করে জয় কোমোর বিপক্ষে রোমার ম্যাচে বেঞ্চে থাকছেন বালের্দি ও সুলে পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা: হেগসেথের উদ্যোগ নিয়ে বিতর্ক