সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে কুগেলাইনের চুক্তি বাতিল করল হ্যাম্পশায়ার

সমর্থক ও নিজেদের কর্মীদের তীব্র আপত্তির মুখে নিউজিল্যান্ডের অলরাউন্ডার স্কট কুগেলাইনের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার। ৩৪ বছর বয়সী এই কিউই ক্রিকেটারকে দলে ভেড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে হ্যাম্পশায়ার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয়।

স্কট কুগেলাইনের বিরুদ্ধে ২০১৫ সালে এক নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। প্রথম দফায় বিচারকদের ঐকমত্যে পৌঁছাতে না পারার পর, ২০১৭ সালে দ্বিতীয় dফার বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হন। তবে আদালতের শুনানিতে উঠে আসা কিছু তথ্য এবং কুগেলাইনের আচরণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ থেকে যায়। শুনানিতে জানা গিয়েছিল, ঘটনার রাতে ওই নারী কয়েকবার 'না না' বলেছিলেন বলে কুগেলাইন আদালতে স্বীকার করেছিলেন। এছাড়া পরবর্তীতে ওই নারীর কাছে 'অতিরিক্ত নাছোড়বান্দা' হওয়ার জন্য ক্ষমা চেয়ে একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছিলেন তিনি।

এই ট্রায়ালের বিস্তারিত তথ্য সামনে আসার পর নিউজিল্যান্ড জাতীয় দলে কুগেলাইনের নির্বাচন নিয়েও দেশটির সমর্থকদের একাংশ প্রতিবাদ জানিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৩টি ম্যাচ খেলেছেন তিনি। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি দলগুলোতেও খেলেছেন এই অলরাউন্ডার।

চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ চারটি ম্যাচের জন্য বিদেশি খেলোয়াড় হিসেবে কুগেলাইনকে দলে নেওয়ার কথা গত মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে জানিয়েছিল হ্যাম্পশায়ার। তবে ক্লাবটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত কোনো পোস্ট দেয়নি এবং কোনো সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেনি। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বন্যা বয়ে যায়। এরপরই বুধবার টসের কিছুক্ষণ আগে হ্যাম্পশায়ার তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায়।

এক বিবৃতিতে হ্যাম্পশায়ার জানায়, "আমাদের কর্মী ও সমর্থকদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে স্কট কুগেলাইন হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন না।" সিদ্ধান্ত পরিবর্তনের পর ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, "আমাদের মনোযোগ এখন মৌসুমের বাকি চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে দলের প্রতি সমর্থন বজায় রাখার দিকে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা সবাইকে দলের পাশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"

শিরোনাম :
ভারত সফরের জন্য অপরিবর্তিত জিম্বাবুয়ে নারী দল ঘোষণা নিকো পাজের চেয়ে দিবালা রোমায় ‘সামান্য বেশি প্রভাবশালী’: স্টামাচিওনি এনএফএল কিংবদন্তি মাইক ডিটকা আর নেই, ৮৬ বছর বয়সে প্রয়াণ দিল্লিতে ‘ককরোচ’ বিক্ষোভ দমনে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন ৩০ হাজার বাহিনী মেক্সিকোতে ২ অস্ট্রেলীয় ভাই ও মার্কিন বন্ধু হত্যায় ৩ জন দোষী সাব্যস্ত আইপিএল স্টেকহোল্ডারদের নিয়ে ১৫ অক্টোবর বিশেষ বৈঠক ডাকল বিসিসিআই ভোটার তালিকা যাচাইয়ের নীতি বাতিল করলেন মার্কিন ফেডারেল আদালত ব্রাজিলে স্কুলে ১৩ শিশুকে জিম্মি করা ব্যক্তি পুলিশের গুলিতে নিহত ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা ‘অনুশীলনের চেয়ে খেলতেই বেশি পছন্দ করে খেলোয়াড়রা’: ইন্টার কোচ কিভু ভারত সফরের জন্য অপরিবর্তিত জিম্বাবুয়ে নারী দল ঘোষণা নিকো পাজের চেয়ে দিবালা রোমায় ‘সামান্য বেশি প্রভাবশালী’: স্টামাচিওনি এনএফএল কিংবদন্তি মাইক ডিটকা আর নেই, ৮৬ বছর বয়সে প্রয়াণ দিল্লিতে ‘ককরোচ’ বিক্ষোভ দমনে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন ৩০ হাজার বাহিনী মেক্সিকোতে ২ অস্ট্রেলীয় ভাই ও মার্কিন বন্ধু হত্যায় ৩ জন দোষী সাব্যস্ত আইপিএল স্টেকহোল্ডারদের নিয়ে ১৫ অক্টোবর বিশেষ বৈঠক ডাকল বিসিসিআই ভোটার তালিকা যাচাইয়ের নীতি বাতিল করলেন মার্কিন ফেডারেল আদালত ব্রাজিলে স্কুলে ১৩ শিশুকে জিম্মি করা ব্যক্তি পুলিশের গুলিতে নিহত ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা ‘অনুশীলনের চেয়ে খেলতেই বেশি পছন্দ করে খেলোয়াড়রা’: ইন্টার কোচ কিভু