জার্মানির বিদ্যুৎ লাইনে ১২টি বিস্ফোরক উদ্ধার, তদন্তে পুলিশ

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনিতে বিদ্যুৎ সরবরাহ লাইনের পাশে মোট ১২টি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। চলতি সপ্তাহে দেশটির বিদ্যুৎ গ্রিডে একাধিক হামলার ঘটনার পর এই বিস্ফোরকগুলো পাওয়া যায়।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ফোকাস নিউজ ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে, উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট ঘটিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যেই এই বিস্ফোরকগুলো স্থাপন করা হয়েছিল। এগুলো ছিল বাড়িতে তৈরি বা 'হোমমেড' বিস্ফোরক। রাজ্যের অপরাধ তদন্ত দপ্তরের বিশেষজ্ঞরা সেগুলো নিষ্ক্রিয় করেছেন।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই ঘটনায় বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি এবং জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই। লিনপেন শহরের কাছে বেয়ারওয়াল্ড সাবস্টেশন এবং শ্লাইফ শহরের কাছে গ্রাউস্টাইন সাবস্টেশনের মধ্যবর্তী এলাকায় উচ্চ-ভোল্টেজের লাইনগুলোর পাশে বিস্ফোরকগুলো পাওয়া গেছে।

বর্তমানে সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা এবং সাংবিধানিক বিরোধী নাশকতা চেষ্টার অভিযোগে তদন্ত চলছে। জার্মান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, তারা সন্দেহ করছেন যে কোনো একজন 'জলবায়ু আন্দোলনকারী' এই নাশকতার পেছনে জড়িত থাকতে পারেন। পুলিশ ৪৮ বছর বয়সী এক সন্দেহভাজনের খোঁজে অভিযান চালাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেছেন, এটি জলবায়ু চরমপন্থার একটি ঘটনা বলে ধরে নিতে হবে। সন্দেহভাজন ব্যক্তি বিদ্যুৎ লাইনে হামলার দায় স্বীকার করে চিঠি পাঠিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর গেভেলসবার্গে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

শিরোনাম :
কিয়েভে রাশিয়ার হামলা জোরদার: ‘আমাদের শহরকে ছিন্নভিন্ন করছে শত্রু’ কর্নেল ধর্ষণ মামলা: ‘প্রতি পদে ব্যর্থতার’ শিকার ভুক্তভোগী, ক্ষোভ গভর্নরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের কেনেডি সেন্টার অনার্স ওয়ানডে ক্রিকেট কি মৃত? কেন তবে বিশ্বকাপ আয়োজন? ককপিটে গোলযোগের জেরে তেল আবিবের ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পাকিস্তানের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিবিএস স্পোর্টস থেকে বিদায় নিলেন এনএফএল বিশ্লেষক টনি রোমো ফ্রান্সে শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে দাঙ্গা পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ মুলানপুরে ভারতের পরীক্ষা-নিরীক্ষা ও ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কিয়েভে রাশিয়ার হামলা জোরদার: ‘আমাদের শহরকে ছিন্নভিন্ন করছে শত্রু’ কর্নেল ধর্ষণ মামলা: ‘প্রতি পদে ব্যর্থতার’ শিকার ভুক্তভোগী, ক্ষোভ গভর্নরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের কেনেডি সেন্টার অনার্স ওয়ানডে ক্রিকেট কি মৃত? কেন তবে বিশ্বকাপ আয়োজন? ককপিটে গোলযোগের জেরে তেল আবিবের ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান পাকিস্তানের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিবিএস স্পোর্টস থেকে বিদায় নিলেন এনএফএল বিশ্লেষক টনি রোমো ফ্রান্সে শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে দাঙ্গা পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ মুলানপুরে ভারতের পরীক্ষা-নিরীক্ষা ও ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য