রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে ঝিনাইদহে আমির হামজার মাহফিল সম্পন্ন

ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল এবং ‘সচেতন মহলের’ ব্যানারে মাদকবিরোধী সমাবেশ আহ্বান করায় সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। শেষ পর্যন্ত রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে শুক্রবার মুফতি আমির হামজার মাহফিলটি সম্পন্ন হয়। বিকাল ৪টায় শুরু হওয়া মাহফিলটি মাগরিবের নামাজের আগেই শেষ করা হয়।

এর আগে এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। একই সময়ে মাদকবিরোধী সমাবেশের প্রচারণায় ইজিবাইকে মাইকিং করা হয়। পাল্টাপাল্টি কর্মসূচি ও অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতারা মাহফিল বাস্তবায়নে অনড় থাকার ঘোষণা দেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশ সফল করতে অপর পক্ষও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে থানায় বৈঠকে বসেন। ওই বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় মাদকবিরোধী সমাবেশ স্থগিত করা হয় এবং রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মাহফিল ও বার্ষিক অনুষ্ঠান শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী। বিকেলে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজা বক্তব্য রাখেন।

শিরোনাম :
ব্লাইন্ড ডেট: লন্ডনে এক সন্ধ্যায় পরিচয় ও নতুন সম্পর্কের আশা উগান্ডায় ক্ষমতার লড়াই: সেনাপ্রধানের পদক্ষেপে সেনাবাহিনী ও রাজনীতিতে তোলপাড় শেষ বলে রুদ্ধশ্বাস জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১, আহত ২ দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ২ মুকসুদপুরে ছেলের দাফন শেষে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যু রোনালদোর প্রতি শ্রদ্ধার্ঘ্যের রাতে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারল পর্তুগাল ভারতীয় দলে ফিরতে নির্বাচকদের দুয়ারে কড়া নাড়ছেন সূর্যকুমার বক্সের ভেতর আক্রমণে সেরা হতে পারেন ফ্রাত্তেসি: গাত্তুসো উপহার বাছাই নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞরাই দিচ্ছেন দুশ্চিন্তা ছাড়ার পরামর্শ ব্লাইন্ড ডেট: লন্ডনে এক সন্ধ্যায় পরিচয় ও নতুন সম্পর্কের আশা উগান্ডায় ক্ষমতার লড়াই: সেনাপ্রধানের পদক্ষেপে সেনাবাহিনী ও রাজনীতিতে তোলপাড় শেষ বলে রুদ্ধশ্বাস জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১, আহত ২ দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ২ মুকসুদপুরে ছেলের দাফন শেষে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যু রোনালদোর প্রতি শ্রদ্ধার্ঘ্যের রাতে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারল পর্তুগাল ভারতীয় দলে ফিরতে নির্বাচকদের দুয়ারে কড়া নাড়ছেন সূর্যকুমার বক্সের ভেতর আক্রমণে সেরা হতে পারেন ফ্রাত্তেসি: গাত্তুসো উপহার বাছাই নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞরাই দিচ্ছেন দুশ্চিন্তা ছাড়ার পরামর্শ