প্রীতি ম্যাচে আটালান্টার জয়, গোল পেলেন এডারসন

প্রীতি ম্যাচে আরেজ্জোর বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে আটালান্টা। ম্যানচেস্টার ইউনাইটেডে ৪৫ মিলিয়ন ইউরো মূল্যের দলবদল মেডিকেল পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে বাতিল হওয়ার কয়েক সপ্তাহ পরই গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা এডারসন। আটালান্টা অবশ্য জোর দিয়ে জানিয়েছে যে, তাদের এই মিডফিল্ডারের হাঁটুতে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা নেই এবং তারা তাকে নতুন পাঁচ বছরের চুক্তিতে আবদ্ধ করেছে।

ম্যাচের শুরুটা আটালান্টার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম আট মিনিটেই আলেসান্দ্রো আরেনা এবং ইলিয়ানেসের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। তবে বিরতির পর মরিজিও সারির শিষ্যরা ঘুরে দাঁড়ায়। নিকোলা ক্রস্তোভিচের অ্যাসিস্ট থেকে ইব্রাহিম সুলেমানা দলের হয়ে প্রথম গোলটি করেন। এরপর বদলি হিসেবে মাঠে নেমে পাল্টা আক্রমণে ২-২ সমতা ফেরান এডারসন। শেষ পর্যন্ত ড্যানিয়েল মালদিনির কর্নার থেকে গোল করে দলের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন ক্রস্তোভিচ।

অন্য একটি প্রীতি ম্যাচে ফ্ল্যামিনিয়া চিভিতা কাস্তেলানার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে লাৎসিও। এই ম্যাচে গোল করেছেন মাতেও কান্সিলিয়েরি, ফিসায়ো দেলে-বাশিরু, রিকার্দো বোরদোন, পেতার রাতকভ, নিকোলো রোভেলা এবং মাতিয়া জাক্কানি।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস