প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় মালয়েশিয়ায় বৈঠক

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সুরক্ষা, আইনি সহায়তা ও ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) কুয়ালালামপুরে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট দপ্তরের প্রধান মো. হাফিজ বিন আব্দুল্লাহ বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হাইকমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

সভায় বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাইকমিশনের পক্ষ থেকে গুরুতর অসুস্থ প্রবাসীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ, অভিযানে আটকের সময় যথাযথ প্রটোকল অনুসরণ, আটক ব্যক্তিদের পাসপোর্ট ও মালামাল সংরক্ষণ, দ্রুত তথ্য প্রেরণ এবং কনস্যুলার সহায়তা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়।

অন্যদিকে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি ও কর্মী হয়রানি রোধে হাইকমিশনের সহযোগিতা চেয়েছে।

উভয়পক্ষ প্রবাসীদের কল্যাণ ও মালয়েশিয়ার আইন যথাযথ বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বাড়ানোর অঙ্গীকার করে এবং ভবিষ্যতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।

শিরোনাম :
ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি ইন্ডি তারকা ওসকারের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন উইল ওসপ্রে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় হার্পারের উত্থান ও ওয়েবস্টারের প্রস্তুতি এসি মিলানের রাডারে ব্রাইটন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি নতুন লুকে টেলর সুইফট, ক্যারিয়ারের সাফল্যের পর নতুন হেয়ারস্টাইল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির রায়: ফুটবলের কর্পোরেট যুগের পতন আরএএফ ফেয়ারফোর্ড নিরাপত্তা ঘটনায় গ্রেপ্তার ব্রিটিশ-ইরানি নাগরিক জামিনে মুক্ত জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী দল অ-নাগরিকদের ভোট নিষিদ্ধের মার্কিন আইন অসাংবিধানিক ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ: গ্রেপ্তার ৫ সহস্রাধিক ম্যানচেস্টারের সিনাগগে বোমা হামলার পরিকল্পনা, আটক দুই ইরানি