নোয়াখালীতে ট্রলির ধাক্কায় সিএনজি আরোহী দলিল লেখকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে ট্রলির ধাক্কায় মাইন উদ্দিন (৩৬) নামের এক দলিল লেখক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে ছিলেন। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার মাগরিবের নামাজের পর কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন মসজিদ থেকে বেরিয়ে নিজের অফিসে যান মাইন উদ্দিন। কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি ছাড়ার কিছুক্ষণ পরই পেছন থেকে একটি ট্রলি সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশার সামনের আসনে বসে থাকা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীর একটি হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিরোনাম :
কোডি রোডসের নির্ভুল ভবিষ্যৎবাণী: ৬১ বছরের খরা ভাঙল না স্টিলার্স, জয়ী ঈগলস পারমার বিপক্ষে ম্যাচে ভক্তের সাথে গাসপেরিনির মজার কথোপকথন ডব্লিউটিসি সমীকরণ: ওয়েলিংটন ড্রয়ে বড় ধাক্কা খেল ভারতের আশা ফেস দ্য নেশন: প্রযুক্তি বিভ্রাট, এআই ঝুঁকি ও রাজনৈতিক এজেন্ডা শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ভারতীয় নারী আটক জাঞ্জিবারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬টি হোটেল ধ্বংস, পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে পিও এসপোসিতোর হ্যাটট্রিক: ইতালীয় ফুটবলে নতুন বিতর্কের জন্ম খ্যাতি, ব্যর্থতা ও মাইকেল জ্যাকসনের বন্ধুত্ব নিয়ে ডনি অস্মন্ড পন্তের সেঞ্চুরি ও ভারতের ৭২০ রানের পর কনওয়ের লড়াইয়ে টিকে রইল নিউজিল্যান্ড ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১১ জনের মৃত্যু কোডি রোডসের নির্ভুল ভবিষ্যৎবাণী: ৬১ বছরের খরা ভাঙল না স্টিলার্স, জয়ী ঈগলস পারমার বিপক্ষে ম্যাচে ভক্তের সাথে গাসপেরিনির মজার কথোপকথন ডব্লিউটিসি সমীকরণ: ওয়েলিংটন ড্রয়ে বড় ধাক্কা খেল ভারতের আশা ফেস দ্য নেশন: প্রযুক্তি বিভ্রাট, এআই ঝুঁকি ও রাজনৈতিক এজেন্ডা শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ভারতীয় নারী আটক জাঞ্জিবারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬টি হোটেল ধ্বংস, পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে পিও এসপোসিতোর হ্যাটট্রিক: ইতালীয় ফুটবলে নতুন বিতর্কের জন্ম খ্যাতি, ব্যর্থতা ও মাইকেল জ্যাকসনের বন্ধুত্ব নিয়ে ডনি অস্মন্ড পন্তের সেঞ্চুরি ও ভারতের ৭২০ রানের পর কনওয়ের লড়াইয়ে টিকে রইল নিউজিল্যান্ড ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১১ জনের মৃত্যু