সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি উন্নত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সৎ নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর ফার্মগেটের একটি হোটেলে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ‘রোমিং ফর ঢাকা নর্থ’ কর্মসূচির আওতায় পাঁচটি দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শহরের জনসংখ্যা বেশি হওয়া কোনো অজুহাত হতে পারে না। সঠিক সিস্টেম, ব্যবস্থাপনা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে যেকোনো বড় শহরকে উন্নত করা সম্ভব। তিনি বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি ঢাকা শহরের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা ও নাগরিক কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আসছেন। এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বিভিন্ন দেশের নগর ব্যবস্থাপনা দেখতে তিনি সফর করেছেন। তিনি জানান, ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সফরে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, সৌদি আরব এবং তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারা ভ্রমণ করেছেন।

সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, সিঙ্গাপুরের পরিকল্পিত ব্যবস্থাপনা ও তুরস্কের কোনিয়া শহরের গণপরিবহন এবং সাশ্রয়ী খাবারের ব্যবস্থা ঢাকার জন্য অনুসরণীয় হতে পারে। তিনি উল্লেখ করেন, তুরস্কের প্রযুক্তি-নির্ভর গণপরিবহন ব্যবস্থা ও দ্রুত উদ্ধারকারী দলের কার্যকারিতা ঢাকার যানজট ও দুর্ঘটনা নিরসনে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। তিনি জানান, সফরের বিস্তারিত তথ্য ও ভিডিও পর্যায়ক্রমে সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা হবে।

নেতৃত্বের গুণাবলি প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য নেতৃত্বের সততা, দেশপ্রেম ও মানুষের প্রতি দায়বদ্ধতা অপরিহার্য। ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তির কমিটমেন্ট ও মানুষের প্রতি ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে মিরপুরের একটি হাসপাতালের সাম্প্রতিক ঘটনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জড়িত সবার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, শুধু একজন এমপিকে পদত্যাগ করানো বা দলীয় সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া হাসপাতালটির উন্নয়নে তুরস্কের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, মা ও শিশুদের জন্য সম্মানজনক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিলে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত ও আতাউর রহমান সরকার।

শিরোনাম :
ইরানি কাপ: মুকেশের পাঁচ উইকেট সত্ত্বেও এগিয়ে জম্মু ও কাশ্মীর ইসরায়েলগামী বিমানে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত ট্রাম্পের হুথিদের সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি দপ্তরের প্রকৌশলী গ্রেপ্তার সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব সার্বিয়ার ক্যাফেতে আলপাকার সঙ্গে কফি পানের ব্যতিক্রমী অভিজ্ঞতা স্ট্রিট স্টাইলে নজর কাড়লেন অ্যালেক্স রদ্রিগেজের প্রেমিকা মেগান হেইডেন ইরানি কাপ: শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের পেসারদের দাপট সামরিক কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা পিট হেগসেথের কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ এআই জার হিসেবে জে ক্লেটনকে বেছে নিতে পারেন ট্রাম্প ইরানি কাপ: মুকেশের পাঁচ উইকেট সত্ত্বেও এগিয়ে জম্মু ও কাশ্মীর ইসরায়েলগামী বিমানে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত ট্রাম্পের হুথিদের সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি দপ্তরের প্রকৌশলী গ্রেপ্তার সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্ব থাকলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব সার্বিয়ার ক্যাফেতে আলপাকার সঙ্গে কফি পানের ব্যতিক্রমী অভিজ্ঞতা স্ট্রিট স্টাইলে নজর কাড়লেন অ্যালেক্স রদ্রিগেজের প্রেমিকা মেগান হেইডেন ইরানি কাপ: শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের পেসারদের দাপট সামরিক কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা পিট হেগসেথের কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ এআই জার হিসেবে জে ক্লেটনকে বেছে নিতে পারেন ট্রাম্প