শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্টসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত প্রায় ৬৪৩ ভরি ওজনের এই ২৪ ক্যারেট স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার বাসিন্দা মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা মো. শাওন (৩৯)।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে এগুলোকে স্বর্ণের পেস্ট হিসেবে নিশ্চিত করা হয়। অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করা হচ্ছিল বলে এপিবিএন জানিয়েছে।

জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরব যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ইসলাম জুয়েল ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় তিনি চোরাচালান করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং তারা একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শিরোনাম :
ইউক্রেনে স্বজনদের মৃত্যুতে বিভক্ত পরিবারের সত্য অনুসন্ধান ও পুনর্মিলন মলিনোর চার উইকেটে ব্রিসবেন হিটকে হারিয়ে প্লে-অফের দৌড়ে রেনেগেডস শেখ হাসিনাও আর কখনো ফিরবেন না বলে মন্তব্য জামায়াত নেতা হেলালের পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত মানুষের নিয়ন্ত্রণেই থাকতে হবে: পাকিস্তান পারমাণবিক পরীক্ষার প্রভাব খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল যুক্তরাজ্য টেইলর সুইফটের সাফল্য ও খ্যাতি অর্জন নিয়ে মুখ খুললেন সাবেক সহপাঠী ডব্লিউবিবিএলে ‘টাইম আউট’ নিয়মের ফাঁদে ফ্রি বলে বোল্ড ডিয়ান্ড্রা ডটিন অলিম্পিয়াকোস ম্যাচের আগে চোটের ধাক্কা: এসি মিলানের দল থেকে ছিটকে গেলেন ৮ তারকা সস্তা ড্রোনের প্রসারে বিশ্বজুড়ে অদৃশ্য হামলা, বিচারহীনতায় মরছে সাধারণ মানুষ ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে রাশিয়া, ফাঁস হলো গোপন নথি ইউক্রেনে স্বজনদের মৃত্যুতে বিভক্ত পরিবারের সত্য অনুসন্ধান ও পুনর্মিলন মলিনোর চার উইকেটে ব্রিসবেন হিটকে হারিয়ে প্লে-অফের দৌড়ে রেনেগেডস শেখ হাসিনাও আর কখনো ফিরবেন না বলে মন্তব্য জামায়াত নেতা হেলালের পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত মানুষের নিয়ন্ত্রণেই থাকতে হবে: পাকিস্তান পারমাণবিক পরীক্ষার প্রভাব খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল যুক্তরাজ্য টেইলর সুইফটের সাফল্য ও খ্যাতি অর্জন নিয়ে মুখ খুললেন সাবেক সহপাঠী ডব্লিউবিবিএলে ‘টাইম আউট’ নিয়মের ফাঁদে ফ্রি বলে বোল্ড ডিয়ান্ড্রা ডটিন অলিম্পিয়াকোস ম্যাচের আগে চোটের ধাক্কা: এসি মিলানের দল থেকে ছিটকে গেলেন ৮ তারকা সস্তা ড্রোনের প্রসারে বিশ্বজুড়ে অদৃশ্য হামলা, বিচারহীনতায় মরছে সাধারণ মানুষ ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে রাশিয়া, ফাঁস হলো গোপন নথি