রাজধানীতে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি, মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস এবং ডাইস্টাফসহ সংশ্লিষ্ট পণ্য প্রদর্শনের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) ইউএসএ-এর আয়োজনে বুধবার থেকে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই প্রদর্শনী শুরু হয়, যা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের আয়োজনের মধ্যে রয়েছে ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬—সামার এডিশন এবং ৫৩তম ডাই+কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। এছাড়া বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুস সবুর, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসাইনসহ শিল্প খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেহেরুন এন. ইসলাম জানান, ২৪ বছরের ধারাবাহিকতায় এবার ২৫তম বারের মতো এই আয়োজন করা হচ্ছে। এটি ক্রেতা ও সরবরাহকারীদের জন্য একটি বড় বিজনেস-টু-বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা ব্যবসায়ীদের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে সহায়তা করবে। প্রদর্শনীতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি ২ হাজার ২৪৫টিরও বেশি বুথে তাদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরছে। আয়োজকদের প্রত্যাশা, এতে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থী অংশগ্রহণ করবেন।

প্রদর্শনীর বিশেষ সংযোজন হিসেবে হল বি-তে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’ রাখা হয়েছে। এই জোনে এআই ও অটোমেশন, ইআরপি, স্মার্ট ফ্যাক্টরি, আইওটি, ইন্ডাস্ট্রি ৪.০, ডেটা অ্যানালিটিকস, ক্লাউড, সাইবারসিকিউরিটি এবং টেকসই উৎপাদন ও ট্রেসেবিলিটি প্রযুক্তির বিভিন্ন সমাধান প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠান ও শিল্পসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্বের সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া চার দিনব্যাপী এই আয়োজনে টেক্সটাইল ও পোশাকশিল্পের উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনশক্তি উন্নয়নসহ পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

শিরোনাম :
প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা: হেগসেথের উদ্যোগ নিয়ে বিতর্ক চেন্নাই সুপার কিংসের কোচিং প্যানেলে বড় রদবদল, বাদ পড়লেন মাইক হাসি ১৯৩৪ সালের আগ্নেয়াস্ত্র আইনের কিছু ধারা কার্যকর করবে না মার্কিন বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইউরোপ পর্তুগালে মার্কো রুবিও: ন্যাটো মিত্রদের সাথে সম্পর্ক গভীর করার লক্ষ্য ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ১৪ ডিসেম্বর এফআইজিসি সাধারণ সভা, মালাগোই নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘জেন ডো’ মামলা: নারীর নিরাপত্তা ও গোপনীয়তার লড়াই পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড লাইভস্ট্রিমিং নিয়ে সংশয় জেডি ভ্যান্সের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা: হেগসেথের উদ্যোগ নিয়ে বিতর্ক চেন্নাই সুপার কিংসের কোচিং প্যানেলে বড় রদবদল, বাদ পড়লেন মাইক হাসি ১৯৩৪ সালের আগ্নেয়াস্ত্র আইনের কিছু ধারা কার্যকর করবে না মার্কিন বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইউরোপ পর্তুগালে মার্কো রুবিও: ন্যাটো মিত্রদের সাথে সম্পর্ক গভীর করার লক্ষ্য ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ১৪ ডিসেম্বর এফআইজিসি সাধারণ সভা, মালাগোই নতুন প্রেসিডেন্ট হওয়ার পথে কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘জেন ডো’ মামলা: নারীর নিরাপত্তা ও গোপনীয়তার লড়াই পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড লাইভস্ট্রিমিং নিয়ে সংশয় জেডি ভ্যান্সের