রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৬০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি কার্যকর করা হয়েছে। এর মধ্যে একজনকে দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনকে এক শিক্ষাবর্ষের (দুই সেমিস্টার) জন্য ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুটি বিষয়ে এবং ৩৪ জনকে একটি বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সতর্ক। তিনি বলেন, বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায়ের অভিযোগ আসার পর তা যাচাই-বাছাই করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স নীতিতে অটল।

শিক্ষার্থীদের সতর্ক করে উপাচার্য বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য, তবুও এ ধরনের কর্মকাণ্ড কাম্য নয়। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের অভিযোগে ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিরোনাম :
নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করলেন পুতিন রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কানাডার সুপ্রিম কোর্টে কুইবেকের ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল টাচডাউন উদযাপনে সাংকেতিক ভাষায় অ্যারন রজার্সকে শ্রদ্ধা জানালেন মেটক্যাফ রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান এ ইতালিতে ফুটবলের খোঁজে মার্সেলো বিয়েলসা, দেখা মিলল ভেনিসিয়া-বোলোনিয়া ম্যাচে ইউক্রেন যুদ্ধকে ভুল বোঝাবুঝি বললেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার স্পেনের নির্বাচনে ভোটের শেষ লড়াইয়ে মুখোমুখি সানচেজ ও ফেহাও মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রোহিত, ট্রেডে পোলার্ডের হাত আইওয়ায় বিস্ফোরক ধ্বংসের পর পরিবেশ পরীক্ষার ফলাফল আসছে শিগগিরই নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন করলেন পুতিন রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কানাডার সুপ্রিম কোর্টে কুইবেকের ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল টাচডাউন উদযাপনে সাংকেতিক ভাষায় অ্যারন রজার্সকে শ্রদ্ধা জানালেন মেটক্যাফ রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান এ ইতালিতে ফুটবলের খোঁজে মার্সেলো বিয়েলসা, দেখা মিলল ভেনিসিয়া-বোলোনিয়া ম্যাচে ইউক্রেন যুদ্ধকে ভুল বোঝাবুঝি বললেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার স্পেনের নির্বাচনে ভোটের শেষ লড়াইয়ে মুখোমুখি সানচেজ ও ফেহাও মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রোহিত, ট্রেডে পোলার্ডের হাত আইওয়ায় বিস্ফোরক ধ্বংসের পর পরিবেশ পরীক্ষার ফলাফল আসছে শিগগিরই