লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ জান্নাত ও কবিতা নিষিদ্ধ, বাতিল সব পদক

লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী অ্যাথলেট হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। একই সঙ্গে বাতিল করা হয়েছে ঘরোয়া ট্র্যাকে এতদিন ধরে অর্জিত তাদের সমস্ত পদক ও রেকর্ড। আজ শনিবার ফেডারেশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন জানায়, সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত এবং নৌবাহিনীর অ্যাথলেট কবিতা রায়ের লিঙ্গ নির্ধারণ বিষয়ে তাদের নিজ নিজ সংস্থা থেকে অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে অ্যাথলেটদের শারীরিক পরীক্ষা কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের ১১ মে পরীক্ষা কার্যক্রম সমাপ্ত হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় মেডিকেল বোর্ড।

চিকিৎসক বোর্ডের প্রতিবেদনে ২৮ বছর বয়সী জান্নাত ও ১৯ বছর বয়সী কবিতার হরমোন ও শারীরিক পরীক্ষায় ‘ডিফারেন্স অব সেক্স ডেভেলপমেন্ট’ (ডিএসডি) ধরা পড়ে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় তারা পুরুষ হিসেবে চিহ্নিত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই দুই অ্যাথলেটের ‘পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস’ রয়েছে এবং উভয়েরই গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত। বিশ্ব অ্যাথলেটিক্সের নিয়ম অনুযায়ী, নারী বিভাগে অংশ নিতে হলে একজন অ্যাথলেটের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ধরে ২.৫-এর নিচে থাকা বাধ্যতামূলক। কিন্তু জান্নাত ও কবিতা কেউই এই শর্ত পূরণ করতে পারেননি। রক্ত পরীক্ষায় জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া গেছে ১৯.৬৬, যা নির্ধারিত সীমার চেয়ে প্রায় ৮ গুণ বেশি। অন্যদিকে কবিতার টেস্টোস্টেরনের মাত্রা ছিল ১৬.৫০, যা সীমার চেয়ে সাড়ে ৬ গুণেরও বেশি।

এই স্থায়ী নিষেধাজ্ঞার ফলে জান্নাত ও কবিতার ক্যারিয়ারের সব অর্জন বাতিল হয়ে গেছে। জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অংশ নেওয়া জান্নাতের অর্জিত ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে। অন্যদিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে কবিতার অর্জিত ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক প্রত্যাহার করা হয়েছে। নিয়ম অনুযায়ী, শূন্য হওয়া এই পদকগুলো সংশ্লিষ্ট ইভেন্টগুলোর তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মাঝে আইনানুগভাবে পুনর্বণ্টন (বডিলি শিফট) করা হবে।

শিরোনাম :
হাসপাতালে চিকিৎসাধীন ক্রিস্টা পাইক, আইনজীবীদের প্রবেশের সুযোগের নির্দেশ জানুয়ারিতে সাসুওলোর তরুণ মিডফিল্ডার বাকোলাকে দলে টানতে চায় জুভেন্টাস আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে মানিয়ে নেওয়া নিয়ে চিন্তিত সিমন্স কসোভোর নতুন প্রেসিডেন্ট জাসতিনা শিরোকা-পুলা, এড়ালো আগাম নির্বাচন ঈশ্বরদীতে মাদক সেবনকালে তাঁতীদল নেতা ও ভাড়াটিয়া আটক রাশিয়ায় ৯০০ ড্রোন ভূপাতিত, মস্কোর জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড মাইক ভ্রাবেলের মন্তব্যে সিজে গার্ডনার-জনসনকে শ্যানন শার্পের পরামর্শ আফগানিস্তান প্রিমিয়ার লিগ: এনওসি নিয়ে সতর্ক অবস্থানে ইসিবি সিরি আ-তে ফেরা নিয়ে উইলফ্রেড নন্টো: লিডস ক্যারিয়ার কি শেষ? ফ্র্যাজিয়ারের ড্যাফনি ও নাইলস: পর্দার প্রেম ও অটুট বন্ধুত্বের গল্প হাসপাতালে চিকিৎসাধীন ক্রিস্টা পাইক, আইনজীবীদের প্রবেশের সুযোগের নির্দেশ জানুয়ারিতে সাসুওলোর তরুণ মিডফিল্ডার বাকোলাকে দলে টানতে চায় জুভেন্টাস আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে মানিয়ে নেওয়া নিয়ে চিন্তিত সিমন্স কসোভোর নতুন প্রেসিডেন্ট জাসতিনা শিরোকা-পুলা, এড়ালো আগাম নির্বাচন ঈশ্বরদীতে মাদক সেবনকালে তাঁতীদল নেতা ও ভাড়াটিয়া আটক রাশিয়ায় ৯০০ ড্রোন ভূপাতিত, মস্কোর জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড মাইক ভ্রাবেলের মন্তব্যে সিজে গার্ডনার-জনসনকে শ্যানন শার্পের পরামর্শ আফগানিস্তান প্রিমিয়ার লিগ: এনওসি নিয়ে সতর্ক অবস্থানে ইসিবি সিরি আ-তে ফেরা নিয়ে উইলফ্রেড নন্টো: লিডস ক্যারিয়ার কি শেষ? ফ্র্যাজিয়ারের ড্যাফনি ও নাইলস: পর্দার প্রেম ও অটুট বন্ধুত্বের গল্প