জ্বালানির দাম বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরীর

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে প্রমোদ তরীর ওপর। ফলে দীর্ঘ দুই বছর ধরে বিশ্বভ্রমণে থাকা আমেরিকার বিলাসবহুল প্রমোদ তরী 'এমভি ওডিসি' তার কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। বর্তমানে জাহাজটি ২০০-এরও বেশি যাত্রী নিয়ে কম্বোডিয়া সাগরে আটকা পড়েছে, যাদের বেশিরভাগই আমেরিকান নাগরিক।

ফ্লোরিডাভিত্তিক 'ভিলা ভি রেসিডেন্সেস' কর্তৃক পরিচালিত এই জাহাজটি ২০২৪ সালের অক্টোবরে বেলফাস্ট থেকে বিশ্বজুড়ে এক অবিরাম সমুদ্রযাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রতিষ্ঠানটির সিইও মাইকেল পিটারসন সিবিএস নিউজকে জানিয়েছেন, যুদ্ধের আগে প্রতি টন জ্বালানির জন্য তাদের গড়ে ৭০০ ডলার ব্যয় করতে হতো। কিন্তু যুদ্ধের পর থেকে সেই খরচ বেড়ে প্রতি টনে ২,০০০ থেকে ৩,০০০ ডলারে দাঁড়িয়েছে। জাহাজটির মাসিক জ্বালানি চাহিদা ৭০০ থেকে ৮০০ টন।

পিটারসন জানান, জাহাজে থাকা ৩০০ যাত্রীর ওপর এই বর্ধিত ব্যয় চাপানো তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ত। গত নয় মাস ধরেই এমন চ্যালেঞ্জিং পরিস্থিতি চলছিল। এর আগে যুদ্ধের প্রভাবে কেবিন প্রতি ভাড়া ১,৮০০ ডলার থেকে বেড়ে ছয় হাজার থেকে আট হাজার ডলারে পৌঁছেছিল। তবে কোম্পানিটি যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ দিতে রাজি হয়নি।

প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফুট দীর্ঘ এই প্রমোদ তরীটিতে ৬৫০ জন পর্যন্ত যাত্রী ধারণক্ষমতা রয়েছে। অনেক যাত্রী কয়েক লাখ ডলার ব্যয়ে কেবিন বুক করেছিলেন এবং অনেকে ভ্রমণের সুযোগ পেতে নিজেদের বাড়িঘর পর্যন্ত বিক্রি করেছিলেন। প্রতিষ্ঠানটি তাদের ১৫ বছর জাহাজটিতে বসবাসের নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু ৭৫০ দিনেরও বেশি সময় ধরে বিশ্ব পরিভ্রমণের পর মঙ্গলবার কার্যক্রম স্থগিতের ঘোষণা আসায় যাত্রীরা এখন কম্বোডিয়ার সিহানুকভিলে আটকা পড়েছেন। শহরটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতারণার কেন্দ্রস্থল হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।

শিরোনাম :
থমাস মার্কেলের ডিভাইস তল্লাশিতে পরোয়ানা পেল ফিলিপাইন পুলিশ মিরপুর টেস্ট: ওয়ারিকানের ঘূর্ণিতে ধস, ঘুরে দাঁড়াল বাংলাদেশ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ৬৯, নিখোঁজদের খোঁজে স্বজনদের হাহাকার জ্বালানির দাম বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরীর টাইব্রেকারে গড়ালে বিশ্বকাপ জিতত আর্জেন্টিনা, দাবি এনজো ফার্নান্দেজের ইউরোপের শীর্ষ লিগে গোলদাতাদের তালিকায় লাৎসিওর দারুণ অর্জন ট্রেডের অনুরোধ জানানো ডিলান লারকিন খেলবেন না রেড উইংসের ম্যাচে ডাকটের ১৬৭ ও ডসনের বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের জয় তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন: দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশে ‘গ্রামীণ-উইক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর যৌথ ঘোষণা থমাস মার্কেলের ডিভাইস তল্লাশিতে পরোয়ানা পেল ফিলিপাইন পুলিশ মিরপুর টেস্ট: ওয়ারিকানের ঘূর্ণিতে ধস, ঘুরে দাঁড়াল বাংলাদেশ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ৬৯, নিখোঁজদের খোঁজে স্বজনদের হাহাকার জ্বালানির দাম বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরীর টাইব্রেকারে গড়ালে বিশ্বকাপ জিতত আর্জেন্টিনা, দাবি এনজো ফার্নান্দেজের ইউরোপের শীর্ষ লিগে গোলদাতাদের তালিকায় লাৎসিওর দারুণ অর্জন ট্রেডের অনুরোধ জানানো ডিলান লারকিন খেলবেন না রেড উইংসের ম্যাচে ডাকটের ১৬৭ ও ডসনের বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের জয় তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন: দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশে ‘গ্রামীণ-উইক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর যৌথ ঘোষণা