মাদারীপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনি উপজেলার মাছ বাজার গোলচত্বর এলাকায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় চলা এই সহিংসতার সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে একের পর এক বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাছ বাজার গোলচত্বর এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুববরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় এলাকাটিতে একাধারে হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে এই হামলা চালিয়েছেন। একই সঙ্গে পুলিশের উপস্থিতিতেই নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা কীভাবে সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিলের সুযোগ পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থানীয় নেতারা। এভাবে মিছিল ও সমাবেশের সুযোগ পাওয়ায় এলাকায় নতুন করে সহিংসতা ও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বলে তারা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের চোখের সামনে কীভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে আমাদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে তা বোধগম্য নয়। যারা বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের দ্রুত পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। এছাড়া রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপের আহ্বান জানান নেতারা।

এদিকে রাতের বেলায় এমন দফায় দফায় বিস্ফোরণ ও সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ। রাজনৈতিক বিরোধের জেরে যেন সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে না পড়ে, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিরোনাম :
নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, রাতে আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ভারতের ব্যাটিং বিপর্যয়: ঋষভ পান্তকে ভিলেন বানানো কি ঠিক? পেরু ও ইকুয়েডরে শক্তিশালী এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা নিউজিল্যান্ডের হয়ে ঘুরে দাঁড়ালেন জ্যাকব ডাফি পল্লবীতে বাথরুম নিয়ে বিরোধে ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ব্রনসন রিডের মৃত্যুর পর ওবা ফেমির পাশে দাঁড়ালেন এমজেএফ ব্যানক্রফটের মন্তব্যের সাথে দল নির্বাচনের কোনো সম্পর্ক নেই: বেইলি তুরস্কের হাক টিভি ধ্বংস করে দেওয়া হয়েছে, অভিযোগ মালিকের রামপুরায় বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী তিরানা নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, রাতে আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ভারতের ব্যাটিং বিপর্যয়: ঋষভ পান্তকে ভিলেন বানানো কি ঠিক? পেরু ও ইকুয়েডরে শক্তিশালী এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা নিউজিল্যান্ডের হয়ে ঘুরে দাঁড়ালেন জ্যাকব ডাফি পল্লবীতে বাথরুম নিয়ে বিরোধে ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ব্রনসন রিডের মৃত্যুর পর ওবা ফেমির পাশে দাঁড়ালেন এমজেএফ ব্যানক্রফটের মন্তব্যের সাথে দল নির্বাচনের কোনো সম্পর্ক নেই: বেইলি তুরস্কের হাক টিভি ধ্বংস করে দেওয়া হয়েছে, অভিযোগ মালিকের রামপুরায় বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী তিরানা