মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ ১

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টা ৩৭ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করেন। এই ঘটনায় পাপন (২০) নামের এক যুবক দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ড. সুলতান মাহমুদ শিকদার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরে আনুমানিক ২০ শতাংশ ‘ফ্লেম বার্ন’ বা আগুনের পোড়া ক্ষত শনাক্ত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ইতিপূর্বেও এই কুরিয়ার সার্ভিসের সামনে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। প্রাথমিক তদন্তে ব্যবসায়িক কোনো বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

শিরোনাম :
এনসিএল: রোমাঞ্চকর জয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে চট্টগ্রাম, শীর্ষে খুলনা চ্যাম্পিয়নস লিগে ভুল থেকে শিখছে ইন্টার, পরিকল্পনায় নেই ইকার্দি উত্তরাধিকারের আশায় বর্তমান খরচ: বড় আর্থিক ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম ইউরোপের সাতটি বিমানে বোমা হামলার ভুয়া হুমকি, নিরাপত্তা জোরদার শত শত কর্মকর্তার কাছে সাদা পাউডার পাঠানোয় ওকলাহোমার ব্যক্তি অভিযুক্ত ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টকে আড়িপাতার অভিযোগে তিন পুলিশ জেনারেল আটক মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ ১ ২৯ মাস পর এনজেপিডব্লিউ-তে ফিরলেন জন মক্সলি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কোচের দায়িত্ব ছাড়লেন শেন ডেইটজ ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে অনূর্ধ্ব-২১ গোলদাতার তালিকায় শীর্ষে সেরি আ এনসিএল: রোমাঞ্চকর জয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে চট্টগ্রাম, শীর্ষে খুলনা চ্যাম্পিয়নস লিগে ভুল থেকে শিখছে ইন্টার, পরিকল্পনায় নেই ইকার্দি উত্তরাধিকারের আশায় বর্তমান খরচ: বড় আর্থিক ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম ইউরোপের সাতটি বিমানে বোমা হামলার ভুয়া হুমকি, নিরাপত্তা জোরদার শত শত কর্মকর্তার কাছে সাদা পাউডার পাঠানোয় ওকলাহোমার ব্যক্তি অভিযুক্ত ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টকে আড়িপাতার অভিযোগে তিন পুলিশ জেনারেল আটক মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ ১ ২৯ মাস পর এনজেপিডব্লিউ-তে ফিরলেন জন মক্সলি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কোচের দায়িত্ব ছাড়লেন শেন ডেইটজ ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে অনূর্ধ্ব-২১ গোলদাতার তালিকায় শীর্ষে সেরি আ