দীর্ঘ ২৯ মাসের বিরতি কাটিয়ে নিউ জাপান প্রো-রেসলিংয়ে (NJPW) ফিরেছেন জন মক্সলি। এই মঙ্গলবার অনুষ্ঠিত এনজেপিডব্লিউ পাওয়ার স্ট্রাগল ২০২৬ ইভেন্টে তাকে রিংয়ে ফিরতে দেখা গেছে। মক্সলি এবং তার সঙ্গী হুইলার ইউটা এই ম্যাচে শিনগো তাকাগি এবং জেফ কব-এর দল আনবাউন্ড কো-এর বিপক্ষে লড়াই করেন, তবে তারা জয়ী হতে পারেননি।
মক্সলির এর আগের এনজেপিডব্লিউ উপস্থিতি ছিল ২০২৪ সালের ডমিনিয়ন ইভেন্টে, যেখানে তিনি ইভিল-এর (বর্তমানে ডাব্লিউডাব্লিউই তারকা নারাগু) বিপক্ষে লম্বারজ্যাক ম্যাচে জয়ী হয়ে আইডব্লিউজিপি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পশিপ ধরে রেখেছিলেন।
বর্তমানে জন মক্সলি এবং তার দল 'ডেথ রাইডার্স' এইডাব্লিউ-তে একটি বড় দ্বন্দ্বে জড়িয়ে আছে। সম্প্রতি তাদের সতীর্থ প্যাক-এর মৃত্যুতে শোকাহত ছিল মক্সলির দল। তবে তারা আরও ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়িয়েছে। এইডাব্লিউ রেসলড্রিম ২০২৬-এ মক্সলি মার্ক ডেভিসের বিপক্ষে সফলভাবে কন্টিনেন্টাল টাইটেল রক্ষা করেন।
পরবর্তীতে ডেভিড ফিনলে এবং ক্লার্ক কনার্স ডেথ রাইডার্সকে বিশ্বাসঘাতকতা করে জে হোয়াইট এবং ব্যাং ব্যাং গ্যাংয়ের সঙ্গে জোট বাঁধে। এই নতুন জোটের নাম দেওয়া হয়েছে 'দ্য কাট'। এই দলটির বিরুদ্ধে মক্সলি এবং তার দল বর্তমানে লড়াই চালিয়ে যাচ্ছে।
গত ২৪ অক্টোবর স্যাটারডে নাইট কলিশন পর্বে 'দ্য কাট' ডেথ রাইডার্সের অতর্কিত হামলা থেকে বেঁচে যায়। এরপর গত বুধবার ফ্রাইট নাইট ডাইনামাইটে মক্সলি এবং ড্যানিয়েল গার্সিয়া, জে হোয়াইট এবং ডেভিড ফিনলের বিপক্ষে লড়াই করেন। ক্লার্ক কনার্সের হস্তক্ষেপের ফলে গার্সিয়া পরাজিত হন। এরপরই মক্সলি, ফুল গিয়ার ২০২৬-এ 'অ্যানার্কি ইন দ্য এরিনা' ম্যাচে হোয়াইটের দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এর আগে অবশ্য 'দ্য কাট'-এর আক্রমণে ক্লডিও কাস্তাগনোলি গুরুতর আহত হয়েছেন। এখন দেখার বিষয়, ফুল গিয়ার ২০২৬-এ মক্সলিরা তাদের প্রতিশোধ নিতে পারেন কি না।
