জার্মানির মিউনিখে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় আফগান যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জার্মানির মিউনিখে গত বছর ইউনিয়ন কর্মীদের এক সমাবেশে গাড়ি চাপা দিয়ে দুজনকে হত্যা ও বহু মানুষকে আহত করার ঘটনায় অভিযুক্ত এক আফগান যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন। ২৫ বছর বয়সী ওই আফগান যুবককে জার্মান গোপনীয়তা নীতি অনুযায়ী কেবল 'ফারহাদ এন.' হিসেবে সনাক্ত করা হয়েছে। গত ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি শ্রমিক ইউনিয়নের একটি বিক্ষোভ সমাবেশে হামলার পরপরই তাকে গ্রেফতার করা হয়েছিল।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ (dpa) জানিয়েছে, আদালত ফারহাদের অপরাধকে "অত্যন্ত গুরুতর" (particularly serious) বলে রায় দিয়েছেন। এর অর্থ হলো, জার্মানিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে সাধারণত ১৫ বছর পর মুক্তির যে সুযোগ থাকে, ফারহাদ সম্ভবত সেই সুবিধা পাবেন না। তার বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ড এবং ২৩টি হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, মুসলিম দেশগুলোর পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে জার্মানির সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিলেন ফারহাদ। নিজেকে একজন "ভালো মুসলিম" হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যেই তিনি নির্বিচারে মানুষ হত্যার এই পথ বেছে নেন।

এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই দুই বছর বয়সী এক শিশু কন্যা এবং তার ৩৭ বছর বয়সী মা প্রাণ হারান। এছাড়া আরও ৪৪ জন গুরুতর ও আশঙ্কাজনকভাবে আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মিউনিখের এই হামলাটি জার্মানিতে অভিবাসীদের জড়িয়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি হামলার অন্যতম ছিল, যা সে সময় দেশটির জাতীয় নির্বাচনের প্রচারণায় অভিবাসন ইস্যুটিকে মূল আলোচনায় নিয়ে আসে। উল্লেখ্য, এই ঘটনার মাত্র ১০ দিন পরই জার্মানির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

শিরোনাম :
অ্যাটর্নি জেনারেল পদে টড ব্ল্যাঞ্চকে সমর্থন দিলেন মার্কিন সিনেটর বিল ক্যাসিডি সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়: আঙ্কারা লাল বাড়িতে সারজিস আলমের স্লোগান, কণ্ঠ মেলালেন জামায়াত নেতারা জলবায়ু সংকট ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের তরুণরা বিয়ে ছাড়াই সাবেক বাগদত্তার ৫০ মিলিয়ন ডলার দাবি, হতবাক ডিজে একাডেমিকস কেয়ারিকে ১ ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্র্যাভিস হেড ইতালির যুব দলগুলোর কোচিং প্যানেল ঘোষণা, অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে বালদিনি ৫ বছরের শিশুকে আড়াই হাজার ডলারে বিক্রি করেন মা, খুনির মৃত্যুদণ্ড কার্যকর করছে আলাবামা ফ্রান্সে ল্য করবুসিয়েরের বিখ্যাত সামাজিক আবাসন এখন বাসিন্দাদের জন্য উত্তপ্ত নরক বাগদত্তার গ্রেফতার: ট্রাম্পকে ভোট দিয়ে অনুতপ্ত টেক্সাসের ব্যবসায়ী অ্যাটর্নি জেনারেল পদে টড ব্ল্যাঞ্চকে সমর্থন দিলেন মার্কিন সিনেটর বিল ক্যাসিডি সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়: আঙ্কারা লাল বাড়িতে সারজিস আলমের স্লোগান, কণ্ঠ মেলালেন জামায়াত নেতারা জলবায়ু সংকট ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের তরুণরা বিয়ে ছাড়াই সাবেক বাগদত্তার ৫০ মিলিয়ন ডলার দাবি, হতবাক ডিজে একাডেমিকস কেয়ারিকে ১ ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্র্যাভিস হেড ইতালির যুব দলগুলোর কোচিং প্যানেল ঘোষণা, অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে বালদিনি ৫ বছরের শিশুকে আড়াই হাজার ডলারে বিক্রি করেন মা, খুনির মৃত্যুদণ্ড কার্যকর করছে আলাবামা ফ্রান্সে ল্য করবুসিয়েরের বিখ্যাত সামাজিক আবাসন এখন বাসিন্দাদের জন্য উত্তপ্ত নরক বাগদত্তার গ্রেফতার: ট্রাম্পকে ভোট দিয়ে অনুতপ্ত টেক্সাসের ব্যবসায়ী