আমিরাতের সতর্কবার্তার দাবি: ‘হারেৎস’ পত্রিকার বিরুদ্ধে মামলা করছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ইসরায়েলি সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। সংবাদপত্রটি দাবি করেছিল যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার মাত্র কয়েক দিন আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট তাকে হামাসের একটি সম্ভাব্য অভিযান সম্পর্কে সতর্ক করেছিলেন।

হিব্রু দৈনিক ‘হারেৎস’-এ প্রকাশিত একটি বইয়ের উদ্ধৃতি অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপ হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, গাজায় তৎকালীন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার একটি বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছেন বলে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল।

তবে নেতানিয়াহুর কার্যালয় এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ৭ অক্টোবরের আগে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এই প্রতিবেদনটিকে তারা একটি "কপট চক্রান্তের" অংশ বলে অভিহিত করেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর সমালোচক হিসেবে পরিচিত সংবাদপত্র হারেৎস তাদের প্রতিবেদনের পক্ষে অনড় অবস্থান নিয়েছে। তারা নেতানিয়াহুর মানহানির দাবি প্রত্যাখ্যান করে বলেছে, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য হলো সাংবাদিকতার সমালোচনাকে স্তব্ধ করা।

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক তখনই এই প্রতিবেদন ও নেতানিয়াহুর তীব্র প্রতিক্রিয়া সামনে এলো। এই নির্বাচনকে মূলত নেতানিয়াহুর নেতৃত্বের ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে।

হারেৎসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষ দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের একজন প্রতিনিধি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ গোপন ফোন নিয়ে যান, যাতে ফোনালাপটি সম্পূর্ণ গোপন থাকে। ফোনালাপে শেখ মোহাম্মদ নেতানিয়াহুকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন যে, সিনওয়ার একজন সাবেক ফিলিস্তিনি কর্মকর্তাকে জানিয়েছেন যে হামাস একটি বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যা হবে একটি "ভূমিকম্পের" মতো।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ মোহাম্মদ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই ঘটনা কেবল রক্তপাতই ঘটাবে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। শ্লোমি এলদার এবং রুথ ইউভাল রচিত ‘হোস্টেজস: ৮৪৩ ডেস অব অ্যাবন্ডনমেন্ট’ বইটির জন্য করা ব্যাপক অনুসন্ধান, নথিপত্র এবং চিঠিপত্রের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে হারেৎস জানিয়েছে।

তবে হারেৎসের দাবি অনুযায়ী, এই সতর্কবার্তা শুনে নেতানিয়াহু বেশ শান্ত প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, তার মূল্যায়ন অনুযায়ী হামাস পশ্চিম তীর এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ইসরায়েল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, নেতানিয়াহু এই ফোনালাপের বিষয়টি ইসরায়েরলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত, গোয়েন্দা সংস্থা মোসাদ কিংবা দেশটির সেনাপ্রধানকে জানাননি। এমনকি আমিরাতের প্রেসিডেন্ট এই আলোচনার বিষয়টি তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম জে বার্নসকেও জানিয়েছিলেন।

এই প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলের প্রধান চার বিরোধী নেতা গাদি আইজেনকোট, নাফতালি বেনেট, অ্যাভিগডোর লিবারম্যান এবং ইয়ার গোলান এক যৌথ বিবৃতিতে ঘটনার তদন্ত দাবি করেছেন। তারা বলেন, "নেতানিয়াহু এবং ৭ অক্টোবরের সরকারের শরিকরা ক্ষমতায় থাকার যোগ্য নন। আমরা আরেকটি বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে কাজ করব।"

নেতানিয়াহুর লিকুদ পার্টি হারেৎসের বিরুদ্ধে ইসরায়েলের নির্বাচনে স্পষ্ট বিদেশী হস্তক্ষেপের অভিযোগ এনেছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন যে, বামপন্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই সঠিক সময়ে এই রাজনৈতিক চালটি দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার না করে একটি বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে এবং দুই দেশের মধ্যে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়ে থাকে।

এই প্রতিবেদনটি এমন এক দিনে প্রকাশিত হয়েছে যেদিন যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়। তবে আন্তর্জাতিকভাবে এই ঘটনাটি গুরুত্ব পেলেও ইসরায়েলে নির্বাচনের প্রাক্কালে হারেৎসের প্রতিবেদনটিই প্রধান সংবাদে পরিণত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৩,৬৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়, যার তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

শিরোনাম :
ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় আসা ওয়াশিংটনের বিশপ মারিয়ান বাডের পদত্যাগের ঘোষণা আর পরীক্ষা-নিরীক্ষা নয়, বিশ্বকাপের মূল কম্বিনেশনে ফিরতে চান গিল ম্যাসাচুসেটস উপকূলে ৬ আরোহীসহ মেডিকেল বিমান নিখোঁজ ইয়েমেনের সানা ও সাদায় হুথি লক্ষ্যবস্তুতে সামরিক হামলা এশিয়ান গেমসে স্বর্ণ জিতে সামরিক ছাড় পেলেন গলফার টম কিম চুয়াডাঙ্গায় ভ্যানিলা চাষে সফল হুমায়ুন কবীর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের শেষ ওয়ানডে হার কবে ছিল? অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টনি ডি জোরজি ইন্টার মিলান নিয়ে এখনো কথা হয় মরিনহোর সাথে: ডামফ্রিস ৪০ বছর পর সহ-অভিনেত্রীর সাথে গোপন প্রেমের কথা স্বীকার করলেন মাইকেল ডগলাস